পশ্চিম বাকলিয়া আওয়ামী লীগের কর্মী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
চট্টগ্রাম নগরীর পশ্চিম বাকলিয়া ১৭নং ওয়ার্ড আওয়ামী লীগ কর্তৃক ৩নং ইউনিট আওয়ামী লীগের উদ্যােগে তৃণমূল আওয়ামী লীগকে সুসংগঠিত করার লক্ষ্য কেন্দ্র ও মহানগরের নির্দেশনায় এক কর্মী সভা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সন্ধ্যায় পশ্চিম বাকলিয়া ডি সি রোড ভরা পুকুর পাড়স্থ আওয়ামী লীগের প্রবীন রাজনীতিবিদ প্রয়াত মাহমুদুল হক সাহেবের বাসভবন প্রাঙ্গনে এ কর্মী সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চকবাজার থানা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্জ্ব শাহাবউদ্দিন আহমেদ চৌধুরী। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ওয়ার্ড আওয়ামী লীগের আহবায়ক আলহাজ্ব মোঃ ইউনুছ কোম্পানী, বিশেষ অতিথি ছিলেন, ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক মোঃ আলী নেওয়াজ।
প্রধান অতিথির বক্তব্যে শাহাবউদ্দিন চৌধুরী বলেন, স্বাধীনতার প্রতীক নৌকাকে বিজয়ী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। অসাম্প্রদায়িতক চেতনার পক্ষে নৌকাকে বিজয়ী করার কোন বিকল্প নেই।তিনি বলেন, যিনি শেখ হাসিনার সিদ্ধান্ত অগ্রাহ্য করেছেন আওয়ামী লীগে তার আর স্থান নেই। তিনি বলেন, আওয়ামীলীগ একটি গণতান্ত্রিক বড় দল। যারা দলের সিদ্ধান্ত অমান্য করবেন; দলকে নিয়ম শৃংখলার ভঙ্গ করবে তাকে চরম মূল্য দিতে হবে। তারা কখনো আওয়ামী লীগের সদস্য পদ পাবেন না। তাই আওয়ামী লীগের সকল নেতা কর্মীকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করে দেশ উন্নয়নে জননেত্রী শেখ হাসিনার হাত কে আরও শক্তিশালী করার আহবান জানান প্রধান অতিথি শাহাবউদ্দিন আহমদ চৌধুরী।
ইউনিট সভাপতি সরোয়ার আলম ভূঁইয়ার সভাপতিত্বে ও সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলম রানার সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন, ওয়ার্ড আওয়ামী লীগের আহবায়ক কমিটির সদস্য টুটুল ভট্টাচার্য, এস,এম,আহসানুল কবির চৌধুরী টিটু, মোহাম্মদ মহসীন, এড,মোস্তফা নাজিম পাশা,জনাব রতন ভট্টাচার্য্য, আবদুল জব্বার, অধ্যাপক সোলায়মান রাজু, খাইরুল বশর বাসেক, গোলাম আজম, এবদুল হক বাহাদুর, মোহাম্মদ ইকবাল হোসেন, সাগর আলী, ১ নং ইউনিট আওয়ামী লীগের সভাপতি মোঃ সেলিম, সাধারন সম্পাদক মোঃ হারুন, ২ নং ইউনিট আওয়ামী লীগের সভাপতি জিয়াউর রহমান জিয়া, ৩ নং ইউনিট আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি মাসুদুজ্জমান মামুন, যুগ্ম সম্পাদক আলহাজ্জ এম,এ, ইলিয়াছ চৌধুরী সাংগঠনিক সম্পাদক অভিজিৎ চক্রবর্তী, আজগর আলী। উপস্থিত ছিলেন, মহিউদ্দীন মাহিন, আবদুল জলিল, এডভোকেট মোহম্মদ জসীম উদ্দীন, শাহনেওয়াজ আলম, মোঃ সুমন, মোহাম্মদ জামাল, মোঃ লিটন,
মোঃ কামাল উদ্দীন, মোহাম্মদ সেলিম,
১৭ নং ওয়ার্ড শ্রমিক লীগের সাবেক সভাপতি আবদুল লতিফ, রাহেলা বেগম, রেজিয়া সুলতানা, রোকসানা করিম পলি, যুবলীগ নেতা মোহাম্মদ ইমরান, ছাত্রলীগ নেতা মোহাম্মদ নাহিদ সহ আওয়ামী, যুবলীগ, শ্রমিকলীগ,মহিলা আওয়ামীলীগ, ছাত্রলীগ, তাঁতী লীগ মৎস্যজীবিলীগ ও বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।