পটিয়ায় বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ১


চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কমলমুন্সির হাটের জলোর দিঘীরপাড় এলাকায় বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে রণধীর বড়ুয়া (৬৭) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। একই ঘটনায় অটোরিকশার অপর তিন যাত্রী গুরুতর আহত হয়।

আজ বৃহস্পতিবার (৫ মে) দুপুর সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, কক্সবাজারমুখী সৌদিয়া পরিবহনের বাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজি অটোরিকশায় থাকা যাত্রীদের মধ্যে তিনজন আহত ও একজনের মৃত্যু হয়।

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর আহমদ তথ্যটি নিশ্চিত করেন।

তিনি বলেন, সৌদিয়া পরিবহন ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই একজন নিহত হয়েছে। দুর্ঘটনায় আহত তিনজনকে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে। বাস চালক পলাতক রয়েছে।


আরও পড়ুন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.