র‌্যাবের অভিযানে ছিনতাইকারী গ্রুপ লাল সুমন বাহিনীর ৫ সদস্য আটক


নিজস্ব প্রতিবেদক : নগরীতে ঈদকে সামনে রেখে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ছিনতাইকারী গ্রুপ লাল সুমন বাহিনীর মোঃ সুমন (২৪), মোঃ রাসেল (২৬), মোঃ শরিফ হোসেন সুমন (২৫), তপন দত্ত (৩৭) ও ই এম রেজাউর রহমান (৩০) নামের ৫ জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭ চট্টগ্রামের একটি দল। গতকাল( ২৮ এপ্রিল) আনুমানিক ১১টায় র‌্যাব-৭ এর একটি দল কোতোয়ালী থানাধীন রেলষ্টেশন রোডস্থ হযরত হাজী ভঙ্গি শাহ্ মাজারের সামনে অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করে এসময় তাদের কাছ থেকে ২টি ধাড়ালো চাকু উদ্ধার করা হয়।

র‍্যাব সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃত আসামীদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা বর্ণিত স্থানে পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে ঘরমুখী সাধারন মানুষের চলাচলের স্থানে পথচারীকে দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে মূল্যবান জিনিসপত্র, স্বর্ণালংকার ও নগদ টাকা-পয়সা ছিনতাইয়ের কথা নিজ মুখে স্বীকার করেছে। স্থানীয় সূত্রেও জানায় যে, গ্রেফতারকৃত আসামীরা ডাকাত-ছিনতাই দলের সক্রিয় সদস্য। তারা কোতোয়ালী থানা এলাকার রেল ষ্টেশনসহ চট্টগ্রাম শহরের বিভিন্ন এলাকায় দীর্ঘদিন যাবৎ ডাকাতি ও ছিনতাই করে আসছে। গ্রেফতারকৃত আসামী এবং উদ্ধারকৃত আলামত সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানা যায়।


আরও পড়ুন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.