ড্রাইভিং পেশার আড়ালে মাদক পাচারকালে গাঁজার ট্রাকসহ র্যাবের হাতে আটক ৩
নিজস্ব প্রতিবেদক : নগরীতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে মোঃ ফারুক হোসেন (২৭), মোঃ তমাল আহম্মেদ (১৮) ও মোঃ ফরিদ কবির (২০) নামের তিনজনকে গ্রেফতার করেছে র্যাব-৭ চট্টগ্রামের একটি দল। বৃহস্পতিবার (২৮ এপ্রিল) দিবাগত রাত আনুমানিক পৌনে ৪টায় র্যাব-৭, চট্টগ্রাম এর একটি আভিযানিক দল কুমিল্লা জেলার সদর দক্ষিন মডেল থানাধীন পদুয়ার বাজার এলাকায় পাঁকা রাস্তার উপর একটি বিশেষ চেকপোষ্ট স্থাপন করে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। এসময় তাদের কাছে থাকা ৮৩ কেজি গাঁজা, ৩ বোতল বিদেশী মদ ২ বোতল ফেন্সিডিল ও একটি ট্রাক উদ্ধার করা হয়।
র্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি যে, কতিপয় মাদক ব্যবসায়ীর একটি চক্র একটি ট্রাকযোগে মাদকদ্রব্য গাঁজা বহন করে বিক্রয়ের উদ্দেশ্যে কুমিল্লা হতে চট্টগ্রামের দিকে নিয়ে আসছে। উক্ত তথ্যের ভিত্তিতে গত ২৮ এপ্রিল দিবাগত রাত আনুমানিক পৌনে ৪ ঘটিকায় র্যাব-৭, চট্টগ্রাম এর একটি আভিযানিক দল কুমিল্লা জেলার সদর দক্ষিন মডেল থানাধীন পদুয়ার বাজার এলাকায় পাঁকা রাস্তার উপর একটি বিশেষ চেকপোষ্ট স্থাপন করে মোঃ ফারুক হোসেন (২৭), মোঃ তমাল আহম্মেদ (১৮) ও মোঃ ফরিদ কবির (২০) নামের তিনজনকে গ্রেপ্তার করি। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত আসামীদের হেফাজতে থাকা এবং তাদের দেখানো মতে ট্রাকের ভিতর থাকা পাঁচটি পাটের বস্তায় ভিতর হতে ৮৩ কেজি গাঁজা, ৩ বোতল বিদেশী মদ ও ২ বোতল ফেন্সিডিল উদ্ধারপূর্বক আসামীদেরকে গ্রেফতার এবং মাদকদ্রব্য বহনকৃত ট্রাকটি জব্দ করা হয়।
গ্রেফতারকৃত আসামীদের জিজ্ঞাসাবাদে আরো জানা যায় যে, তারা মূলত ড্রাইভিং পেশার আড়ালে দীর্ঘদিন যাবৎ সুকৌশলে মাদকদ্রব্য (গাঁজা, ফেন্সিডিল, মদ) কুমিল্লা জেলার সীমান্তবর্তী এলাকা থেকে সংগ্রহ করে পরবর্তীতে চট্টগ্রামসহ দেশের বিভিন্ন জায়গার মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারীদের নিকট বিক্রয় করিয়া আসছে বলে স্বীকার করে। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ১৩ লক্ষ ৫০ হাজার টাকা। গ্রেফতারকৃত আসামী এবং উদ্ধারকৃত মাদকদ্রব্য সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান র্যাব।