রাঙ্গামাটিতে নির্মাণাধীন সেতু ধসে নিহত ১, আহত ২০


চিরন বিকাশ দেওয়ান, রাঙ্গামাটি প্রতিনিধি: রাঙ্গামাটি সদর উপজেলার মগবান ইউনিয়নের বড়াদম এলাকায় রাঙ্গামাটি-কাপ্তাই সড়কে একটি নির্মাণাধীন সেতুর ঢালাইয়ের সময় ধসে গিয়ে ১ জন নিহত ও অপর ২০ আহত হয়েছেন। এদের মধ্যে ৩ জনের অবস্থা আশংকাজনক। আজ বৃহস্পতিবার সকালের দিকে এ ঘটনা ঘটেছে।

জানা গেছে, রাঙ্গামাটি সদর উপজেলার মগবান ইউনিয়নের বড়াদম এলাকায় রাঙ্গামাটি-কাপ্তাই সড়কের একটি গার্ডার সেতুতে আজ সকালের দিকে একদল শ্রমিক ঢালাইয়ের কাজ করছিলেন। এসময় হঠাৎ সেতুটি ধসে গিয়ে ২০ জন শ্রমিক আহত হন।

খবর পেয়ে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে ভর্তি করায়। এতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রফিক নামের ১জন শ্রমিক মারা যান। বাকীদের হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

নিহত শ্রমিকের নাম মোঃ রফিক। তার বাড়ি সুনামগঞ্জ জেলার ধর্মপাশা থানার হরিদাকান্দা গ্রামে।

রাঙ্গামাটি জেনারেল হাসপাতালের আবাসিক চিসিৎসক ডা: সৈকত আকবর চৌধরী বলেন, শ্রমিক নির্মাণাধীন সেতু ভেঙ্গে গিয়ে আহত হয়ে ২০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ১ জন মারা গেছেন। আহতদের মধ্যে ২ থেকে ৩ জনের অবস্থা আশংকাজনক।

রাঙ্গামাটি কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কবীর হোসেন সত্যাতা স্বীকার করে জানান, সেতু ভেঙ্গে গিয়ে ১জন নিহত ও আপর ২০ জন আহত হয়েছেন।


আরও পড়ুন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.