নগরীতে রোজাদারদের মাঝে যুবলীগ নেতা দিদারের ইফতার বিতরণ


নিজস্ব প্রতিবেদক : পবিত্র মাহে রমজান উপলক্ষে রাষ্ট্রনায়ক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে এবং বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ মাইনুল হোসেন খান নিখিল এর আহ্বানে মাসব্যাপী রোজাদারদের মাঝে রান্না করা ইফতার বিতরণ করছেন চট্টগ্রাম মহানগর যুবলীগ নেতা ও সাবেক ছাত্রনেতা দিদারুল আলম দিদার।

রোববার (২৪ এপ্রিল) চট্টগ্রাম নগরীর চকবাজার ফুলতলা মোড়ে মাসব্যাপী
ইফতার বিতরণ কমসূচির অংশ হিসেবে তিনশতাধিক রোজাদারদের মাঝে এ ইফতার বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন সাবেক সিটি কলেজের ভি পি ও ১৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক মাসুদ করিম টিটু, সাবেক ছাত্রনেতা আবু সুফিয়ান, সাবেক ছাত্রনেতা মহানগর ছাত্রলীগের সহসভাপতি মিথুন মল্লিক।

ইফতার বিতরণ অনুষ্ঠানে দিদারুল আলম দিদার বলেন, দেশের চলমান উন্নয়ন অগ্রগতির ধারাকে এগিয়ে নিতে হলে এই আওয়ামী সরকারের বিকল্প নেই। তাই মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে যুবলীগের প্রত্যেক সদস্যকে একসাথে কাজ করতে হবে।


আরও পড়ুন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.