চরণদ্বীপ দরবারে ইফতার মাহফিল ও ঈদ হাদিয়া বিতরণ অনুষ্ঠান সম্পন্ন
আজ ২১শে রমজান, ২৩শে এপ্রিল, রোজ শনিবার শাহানশাহে বেলায়ত মওলায়ে কায়েনাত শেরে খোদা মাওলা আলী মুশকিল কোশা (র.) এর শাহাদাত বার্ষিকী স্মরনে বোয়ালখালীর ঐতিহ্যবাহী চরণদ্বীপ দরবার শরীফ শাহী ময়দানে ‘ইফতার মাহফিল ও ঈদ হাদিয়া বিতরণ অনুষ্ঠান’ সম্পন্ন হয়েছে।
উক্ত মাহফিলে দু’আ ও মুনাজাত পরিচালনা করেন সাজ্জাদানশীন-এ দরবার পীরে ত্বরিকত হযরতুলহাজ্ব শাহসূফী শেখ আবু মুহাম্মদ শহীদুল্লাহ্ ফারুকী (ম.)।
এতে বক্তব্য রাখেন দরবারের আওলাদ হযরতুল আল্লামা শাহজাদা শেখ আবু মুহাম্মদ সাইফুল্লাহ ফারুকী (ম.)। এসময় তিনি মাহে রমজানের তাৎপর্য ও মাওলা আলী (র.) শান আজমত তুলে ধরে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন। এতে তিনি আল্লামা শাহ অছিয়র রহমান হেফজখানার শিশু শিক্ষার্থী মাশফি হত্যার বিচারের দাবীতে চরণদ্বীপ দরবার শরীফের কঠোর অবস্হানের কথা তুলে ধরেন। তিনি দায়িত্বরত প্রশাসন ও সরকারের দলীয় নেতৃবৃন্দসহ সকলের ঐকান্তিক প্রচেষ্টায় নিষ্ঠুর এই হত্যাকান্ডের ঘাতকের সর্বোচ্চ শাস্তির জোর দাবি জানান।
উক্ত মাহফিলে উপস্থিত ছিলেন বোয়ালখালী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব শাহাদাত হোসেন, চরণদ্বীপ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জি এম বাবর চৌধুরী, সাবেক পুলিশ কর্মকর্তা আলহাজ্ব আবদুল মালেক দারোগা, গাউসিয়া আহমদিয়া রহমানিয়া সংসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আখতার উদ্দিন তালুকদার, বীর মুক্তিযোদ্ধা আবদুল লতিফ কমান্ডার, বিশিষ্ট রাজনীতিবীদ মজিবতউল্লাহ মজু, আলহাজ্ব মাওলানা ইসহাক আনসারী, মাওলানা এনামুল হক কুতুবী, মাওলানা ইসমাইল হোসেন সিরাজীসহ গাউসিয়া আহমদিয়া রহমানিয়া সংসদ কেন্দ্রীয় কমিটি ও শাখা সংগঠনের নেতৃবৃন্দ।
মাহফিলের পূর্বে অসহায় ও দরিদ্র জনগোষ্ঠীর মাঝে ঈদ হাদিয়া বিতরন করেন দরবারের সাজ্জাদানশীন শাহ সাহেব কেবলা (ম.)।