ফটিকছড়িতে আদালত ভবন থেকে জজের কম্পিউটার চুরি, থানায় অভিযোগ দায়ের


ফটিকছড়িতে আদালত ভবন থেকে জজের কম্পিউটার চুরির ঘটনা ঘটেছে। ফটিকছড়ি আদালত ভবনের বিচারক মোহাম্মদ মেজবাহ উদ্দিনের কক্ষ থেকে এ চুরির ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাতের যে কোন সময়ে এ ঘটনা ঘটে থাকতে পারে।

এ বিষয়ে আদালত কর্মকর্তা ছৈয়দ কুদরত এ খুদা বাদি হয়ে ২০ এপ্রিল বুধবার থানায় অভিযোগ দায়ের করেছেন।

জানা যায়, চোর দল কম্পিউটারের মনিটর ছাড়াও কন্ট্রোল পাওয়ার ইউনিট (সিপিইউ) খুলে নিয়ে যায়। এ সিপিইউতে আদালতের মামলা সংক্রান্ত গুরুত্বপূর্ণ নথি সংরক্ষণ থাকে। পুলিশের ধারণা চোর চক্র গুরুত্বপূর্ণ নথি ধ্বংস করতে এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে।

এ বিষয়ে ফটিকছড়ি থানার অফিসার ইনচার্জ কাজী মাসুদ ইবনে আনোয়ার বলেন, জজের কম্পিউটারের মুল অংশ সিপিইউ মিসিং নিয়ে থানায় অভিযোগ হয়েছে। আমরা বিষয়টি আমলে নিয়ে গভীরভাবে তদন্ত করে যাচ্ছি।


আরও পড়ুন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.