বাঙালি জাতিসত্তার অস্তিত্বের শিকড় আওয়ামী লীগ: আ.জ.ম. নাছির


মহান স্বাধীনতা দিবসে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ দারুল ফজল মার্কেটস্থ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং খতমে কোরআন ও মিলাদ-মাহফিল শেষে বড়পোল হালিশহরস্থ বঙ্গবন্ধুর ভাস্কর্যে শ্রদ্ধা নিবেদন শেষে সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করেছে।

আলোচনা সভায় চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ.জ.ম. নাছির উদ্দীন বলেন, বাঙালি জাতিসত্তার অস্তিত্বের শিকড় আওয়ামী লীগ। আওয়ামী লীগের নেতৃত্বে মুক্তিযুদ্ধ সংঘটিত হয়েছিল। এই যুদ্ধে শরীক হয়েছিলেন নানা পেশার জনগণ। যাদের রাজনীতিক পরিচয় যাই হোক না কেন, তারা অবশ্যই বাঙালী ছিলেন। এই বাঙালি জাতিসত্তাকে রক্ষায় মহান স্বাধীনতা দিবসে একমাত্র শপথ হউক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিদের্শের যে ধারাবাহিক সাফল্য অর্জিত হয়েছে তা ঘরে ঘরে পৌছে দিয়ে ২০২৩ সালের জাতীয় নির্বাচনে নৌকার বিজয় নিশ্চিত করে পতাকা উড়াবই।

আজ (২৬ মার্চ) শনিবার সকালে মহান স্বাধীনতা দিবসের এই আলোচনা সভায় সভাপতির বক্তব্যে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী বলেছেন, স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতেও নাগিনীরা ফেলিতেছে বিষাক্ত নিঃশ্বাস। এই নাগিনী অভিনয় ও ছল কৌশলের মাধ্যমে বাংলাদেশকে ৭১’এর পরাজিত শক্তির হাতে তুলে দিতে চায়। আমরা যারা মুক্তিযোদ্ধা হিসেবে এখনো বেঁচে আছি আমাদের উত্তসূরীদের আহ্বান জানাই আরেকটি মুক্তিযুদ্ধের জন্য।

শ্রদ্ধা নিবেদনকালে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি আলহাজ্ব নঈম উদ্দীন চৌধুরী, এড. ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, আলহাজ্ব খোরশেদ আলম সুজন, উপদেষ্টা আলহাজ্ব সফর আলী, শেখ মাহমুদ ইছহাক, সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ, শফিক আদনান, প্রচার ও প্রকাশনা সম্পাদক শফিকুল ইসলাম ফারুক, দপ্তর সম্পাদক সৈয়দ হাসান মাহমুদ শমসের, আইন বিষয়ক সম্পাদক এড. শেখ ইফতেখার সাইমুল চৌধুরী, তথ্য ও গবেষণা সম্পাদক চন্দন ধর, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মশিউর রহমান চৌধুরী, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক হাজী মোঃ হোসেন, ধর্ম বিষয়ক সম্পাদক হাজী জহুর আহমদ, সাংস্কৃতিক সম্পাদক আবু তাহের, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ড. ফয়সল ইকবাল চৌধুরী, নির্বাহী সদস্য মহব্বত আলী, খান, ড. নেছার আহমেদ মঞ্জু, হাজী বেলাল আহমদ, থানা আওয়ামী লীগের রেজাউল করিম কায়সার, ওয়ার্ড আওয়ামী লীগের সৈয়দ মোঃ জাকারিয়া, জানে আলম, আব্দুল মান্নান প্রমুখ।


আরও পড়ুন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.