রাঙ্গামাটিতে স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে গণহত্যা দিবস পালিত


চিরণ বিকাশ দেওয়ান: ২৫ শে মার্চ জাতীয় গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও মোমবাতি প্রজ্জ্বল করেছে রাঙ্গামাটি জেলা স্বেচ্ছাসেবক লীগ।

শুক্রবার (২৫ মার্চ) বিকালে জেলা স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে দোয়েল চত্ত্বর পুরাতন শহীদ মিনারে আলোচনা সভা ও মোমবাতি প্রজ্জ্বল করা হয়েছে।

এসময় রাঙ্গামাটি জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শাউয়াল উদ্দীনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা পরিষদের চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী।

জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মো শাহজাহান এর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাজী মুসা মাত্ববর, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো মনসুর আলী, জেলা মৎসজীবী লীগের সভাপতি উদয়ন বড়ুয়া, পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুকান্ত দাশ, জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মো সেলিমসহ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের নেত্রী বৃন্দ এসময় উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে শহীদ মিনারে মোমবাতি প্রজ্জ্বলন করা হয়। এর আগে প্রেস ক্লাবের সামনে থেকে একটি র্যালী বের করা হয়। র্যালীটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুরাতন শহীদ মিনারে গিয়ে শেষ হয়।


আরও পড়ুন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.