চসিকের অভিযানে কর্ণফুলী কমপ্লেক্সে ৬ দোকানদারকে জরিমানা


নিজস্ব প্রতিবেদকঃ নগরীর ষোলশহরস্থ কর্ণফুলী কমপ্লেক্সের ছয় দোকানকে জরিমানা করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ভ্রাম্যমাণ আদালত। বুধবার (২৩ মার্চ) চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী’র নেতৃত্বে নগরীর ষোলশহরস্থ কর্ণফুলী কমপ্লেক্স বাজারে দ্রব্যমূল্য মনিটরিং ও মূল্য তালিকা যাচাই বাচাই করাকালে দোকানদারদের এ জরিমানা করা হয়।

এই সময় ব্যবসা প্রতিষ্ঠানে মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে ৫ দোকানদারের বিরুদ্ধে মামলা রুজু পূর্বক ৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নিরাপদ খাদ্য পরিদর্শক এর দায়েরকৃত মোকদ্দমায় কোতোয়ালী ইজি মালঞ্চ খাবারের দোকান মালিককে ১২ হাজার টাকা অর্থদন্ডে দন্ডিত করেন স্পেশাল ম্যাজিস্ট্রেট মনীষা মহাজন এর আদালত। অভিযানকালে সিটি কর্পোরেশনের কর্মকর্তা-কর্মচারী, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ম্যাজিস্ট্রেট দ্বয়কে সহায়তা করেন।


আরও পড়ুন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.