নগরীতে টিসিবি’র পণ্য বিক্রি না করে গুদামজাত করার দায়ে পণ্যসহ র্যাবের হাতে আটক ৩
নিজস্ব প্রতিবেদকঃ নগরীতে টিসিবি’র পণ্য ক্রেতাদের কাছে বিক্রি না করে গুদামজাত করে মজুদ করায় দায়ে অভিযান চালিয়ে টিসিবি’র
ভোগ্যপণ্যসহ মোঃ কামরুল ইসলাম রাশেদ (৩৯), মোঃ নুরুল্লাহ (৩৮) ও মোঃ জসিম উদ্দিন (৪৩) নামের তিনজনকে গ্রেফতার করেছে র্যাব-৭। মঙ্গলবার (২২ মার্চ) সকাল ৯.০৫ মিনিটের সময় নগরীর সিমেন্ট ক্রসিং এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।
র্যাব সূত্রে জানা যায়, টিসিবির ভোগ্যপণ্য গুদামে অবৈধভাবে মজুদ করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে মোঃ কামরুল ইসলাম রাশেদ, মোঃ নুরুল্লাহ ও মোঃ জসিম উদ্দিন নামের তিনজনকে গ্রেফতার করি। পরবর্তীতে উপস্থিত স্বাক্ষীদের সম্মুখে গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদে ও তাদের তথ্য মতে গোডাউন থেকে ২’ হাজার লিটার সোয়াবিন তেল, ৫’শ কেজি চিনি ও ৫’শ কেজি মসুর ডাল জব্দ করা হয়েছে।
সূত্রে আরও জানা যায়, কামরুল ইসলাম রাশেদ টিসিবি পণ্য বিক্রেতার একজন ডিলার। সে গোডাউনে থাকা টিসিবি’র পণ্য ভোক্তাদের মাঝে বিক্রয়ের কথা থাকলেও তা না করে অধিক লাভের আশায় কালোবাজারে মাধ্যমে মোঃ নুরুল্লাহ ও জসিম উদ্দিনকে টিসিবি’র পণ্য সাধারণ পণ্যের ন্যায় নির্ধারিত মূল্যের চেয়ে অধিক মূল্যে বিক্রয়ের উদ্দেশ্যে টিসিবি লেখাযুক্ত বোতল ও প্যাকেট অপসারণ করে ড্রাম ও বস্তায় সংরক্ষণ করছিলো বলে স্বীকার করে। গ্রেপ্তারকৃতদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয় বলে জানা যায়।
কেএমরা/ পিবি।