কোতোয়ালীর ওসি নেজাম হঠাৎ বদলি, নতুন ওসি জাহেদুল কবির
নগরীর কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নেজাম উদ্দীনকে পুলিশ ব্যুারো অব ইনভেস্টিগেশনে (পিবিআই) বদলি করা হয়েছে। নতুন ওসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে পাঁচলাইশ থানার বর্তমান ওসি জাহিদুল কবিরকে। তবে পাঁচলাইশে আপাতত কাউকে পদায়ন করা হয়নি ওসি পদে।
মঙ্গলবার (২২ মার্চ) সিএমপি কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর এ আদেশ জারি করেন।
এর আগে গত বছরের ১০ নভেম্বর পুলিশ সদর দপ্তরের আদেশে ওসি নেজামকে কোতোয়ালী থেকে পিবিআইতে বদলি করা হয়েছিল। এরপরও তিনি কোতোয়ালীতে ওসির দায়িত্ব পালন করেছিলেন। অন্যদিকে গত বছরের ১৮ মে সিটি এসবি থেকে জাহেদুল কবিরকে পাঁচলাইশের ওসি পদে পদায়ন করা হয়েছিল।