বামাপ্রককস’র কমিটি গঠনে আহবায়ক জাহিদুল সদস্য সচিব ইউনুছ


বিভাগীয় কমিশনার অফিস, জেলা প্রশাসকের অফিস এবং উপজেলা প্রশাসন কার্যলয়ে কর্মরত প্রশাসনিক কর্মকর্তদের সমন্বয়ে গঠিত বাংলাদেশ মাঠ প্রশাসন প্রশাসনিক কর্মকর্তা কল্যাণ সমিতির (বামাপ্রককস) আহ্বায়ক কমিটি গত ১২ মার্চ ঢাকা কালেক্টরেট রিক্রিয়েশন ক্লাবে অনুষ্ঠিত সমিতির সভায় উপস্থিত সকলের সর্বসম্মতিক্রমে এস এম জাহিদুল ইসলামকে আহ্বায়ক ও মোহাম্মদ ইউনুছকে সদস্য সচিব করে ১৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এতে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে খোন্দকার শাহিদুল হক ও মো. খালিদ হোসেনকে। কমিটিতে নির্বাহী সদস্য করা হয়েছে, ঢাকা বিভাগ থেকে মো. ইদ্রিস আলী, চট্টগাম থেকে আবু বকর ছিদ্দিক, ময়মনসিংহ থেকে বদরুল, রাজশাহী থেকে মামুন, রংপুর থেকে আকবর, বরিশাল থেকে রফিকুল ইসলাম, খুলনা থেকে মেহেদি হাসান, সিলেট থেকে মো. সামাদ, নারায়ণগঞ্জ থেকে নাছির উদ্দিন তালুকদারকে।আহ্বায়ক কমিটি গঠন উপলক্ষে সমিতির মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ফরিদপুর সদরের প্রশাসনিক কর্মকর্তা মো. মোসলেম উদ্দীন। এতে স্বাগত বক্তব্য দেন সমিতির মহাসচিব খোন্দকার শাহিদুল হক।

এসময় সভায় সমিতির নানান বিষয় নিয়ে আলোচনা করেন, মোঃ আবদুল কাদের (ফরিদপুর), মোঃ মকবুল হোসেন (মাদারীপুর), মোঃ মামুনুর রশীদ (পঞ্চগড়), মোঃ আবু বকর সিদ্দিক (চট্টগ্রাম), মোহাম্মদ ইউনুছ (চট্টগ্রাম), মোঃ আবদুল করিম আহমেদ (নোয়াখালী), মোহাম্মদ জালাল উদ্দিন (নোয়াখালী) ,সাজিদুর রহমান. মোঃ সুলতান আহমেদ (বুড়িচং), শংকর চন্দ্র রায় (চৌদ্দগ্রাম), মোঃ সামছুল হক (চট্টগ্রাম), মোহাম্মদ মমিনুল হক (কুমিল্লা), মোঃ আবু হানিফ (কুমিল্লা), মোঃ রফিকুল ইসলাম (চান্দিনা), মোঃ আবদুল মোতালেব (বরুড়া), মোঃ রফিকুল ইসলাম, নাসির আহাম্মদ তালুকদার (বন্দর নারায়নগঞ্জ)। এছাড়াও মোঃ মোছলেহ উদ্দীন (চট্টগ্রাম), মোহাম্মদ ইসমাইল হোসেন (ব্রাক্ষণবাড়িয়া)‏‏, মোঃ খালিদ হোসেন (সাভার), মোঃ আব্দুল্লাহ আল মামুন (সিরাজগঞ্জ), অনীতা (আশুগঞ্জ), মোঃ সিরাজ উদ দৌলাহ পাটোয়ারী (ফেনী), বাবুল চন্দ্র নাথ (ফেনী), মো হাবিবুর রহমান (চট্টগ্রাম), এস এম জাহিদুল ইসলাম (ঢাকা), মোঃ আকতার হোসেন (ভালুকা), মোঃ ইদ্রিস আলী সরদার (গোপালগঞ্জ), বিধান চন্দ্র রায় (গোপালগঞ্জ), বাসুদেব ভট্টাচার্য্য (চট্টগ্রাম), মোঃ রফিকুর ইসলাম (রাজবাড়ি), মোঃ মাহফুজুর রহমান (রাজবাড়ি), পিনাক পানি চৌধুরী (বান্দরবান), মোঃ শাহ আলম (চাঁদপুর) ও সুলতান উদ্দিন আহমদ (নরসিংদী)।


আরও পড়ুন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.