বান্দরবানে ২০ মার্চ থেকে টিসিবির পণ্য বিক্রি শুরু


মোঃ শহীদুল ইসলাম রানা, বান্দরবান জেলা প্রতিনিধি: চাল-ডাল-তেল সবকিছুর দাম নাগালের বাইরে চলে যাচ্ছে। সংসার চালাতে স্বল্প আয়ের মানুষের ভরসা এখন টিসিবির পণ্য। বিগত সময়েও দেখা গেছে নিন্ম আয়ের মানুষ সকাল থেকেই অপেক্ষায় থাকেন কখন টিসিবির ট্রাক আসবে, আসামাত্রই শুরু হয় হুড়োহুড়ি, এ যেন নতুন যুদ্ধ ক্ষেত্র।

বান্দরবানে নিম্নআয়ের মানুষের জন্য আবারও সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি শুরু করতে যাচ্ছে সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)।

এরই ধারাবাহিকতায় বান্দরবান জেলা প্রশাসক কার্যালয়ের ব্যবসা ও বাণিজ্য শাখা সূত্রে জানানো হয়েছে বান্দরবানে আগামী ২০শে মার্চ হতে সদর উপজেলা, লামা উপজেলা, আলীকদম উপজেলা, নাইক্ষ্যংছড়িসহ জেলার সকল উপজেলায়, পৌরসভা ও ইউনিয়নে মোট ৪৪ হাজার ২ শত ৪১ জন উপকার ভোগি প্রদত্ত কার্ডের ভিত্তিতে টিসিবির সেবা গ্রহণ করবে এবং একযোগে জেলা সদর ও উপজেলাতে ডিলারদের মাধ্যমে টিসিবি তাদের ট্রাক সেইলিং কার্যক্রম পরিচালনা করবে।


আরও পড়ুন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.