বান্দরবান জেলা কারাগারে হাজতির মৃত্যু
মোঃ শহীদুল ইসলাম রানা, বান্দরবান জেলা প্রতিনিধি: বান্দরবানে দিলদার আলী পরমানিক (৪৮) নামে মাদক মামলার ৬ মাসের সাজাপ্রাপ্ত এক আসামির মৃত্যুর খবর পাওয়া গিয়েছে।
গত ৯ ই মার্চ রাত ৯ টায় মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি দিলদার আলী পরমানিক (৪৮) শারীরিক ভাবে অসুস্থতা বোধ করলে জেলা কারা কর্তৃপক্ষ তাকে চিকিৎসার জন্য জেলা সদর হাসপাতালে প্রেরণ করেন।
হাসপাতাল ও কারা সূত্রে জানানো হয়, চিকিৎসাধীন অবস্থায় দিলদার আলী পরমানিকের মৃত্যু হয়। সে জেলার লামা উপজেলার লেমুঝিড়ি এলাকার মৃত নাছের পরমানিকের ছেলে ও স্থানীয় বাসিন্দা।
এ বিষয়ে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুরাইয়া আক্তার সুইটি বলেন, মাদক মামলায় দিলদার আলী পরমানিক ৬ মাসের সাজাপ্রাপ্ত আসামি ছিলেন উনি দীর্ঘদিন এজমা রোগে আক্রান্ত ছিলেন। এ কারণে তার মৃত্যু হয়েছে।
এ বিষয়ে ডেপুটি জেলার স্বপন কুমার বলেন, হাজতির পূর্বে থেকেই এজমা ছিলো রাতে অসুস্থতা বোধ করায় তাকে হাসপাতালে পাঠানো হয়। সদর হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
বর্তমানে মৃত দিলদার আলী পরমানিক হাজতির লাশ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা আছে।