পাঁচলাইশে মাদ্রাসা থেকে ছাত্রের মরদেহ উদ্ধার


চট্টগ্রাম নগরের একটি মাদ্রাসা থেকে এক ছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৮ মার্চ) সকাল ১১টায় নগরীর পাঁচলাইশ থানার পিলখানা এলাকার আলী বিন আলী মাদ্রাসার ভেতর থেকে মো. আরমান হোসেন (৯) নামে এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়।

নিহত আরমান মুরাদপুরের মির্জাপুল এলাকার আব্বাস উদ্দিনের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন পাঁচলাইশ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. সাদিকুর রহমান।

তিনি বলেন, সকালে খবর পেয়ে পিলখানা এলাকার আলী বিন আলী মাদ্রাসা থেকে এক ছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে।


আরও পড়ুন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.