বোয়ালখালীতে মাদ্রাসা ছাত্রের গলাকাটা লাশ উদ্ধার


চট্টগ্রামের বোয়ালখালীতে আল্লামা শাহ অছিউর রহমান হেফজখানা নামে একটি মাদ্রাসায় ইফতেখার মালেকুল মাশফি (৭) নামে এক ছাত্রের গলকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত শিক্ষার্থীর বাবার নাম আব্দুল মালেক। বাড়ি চরণদ্বীপ ইউনিয়নের ফকিরাখালী গ্রাম।

শনিবার (৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টায় উপজেলার চরণদ্বীপ থেকে লাশটি উদ্ধার করা হয়।

এর আগে শনিবার সকাল ৮টায় নিহতের বড়ভাই ইমতিয়াজ মালেকুল মাজেদ তার ফেসবুক আইডি থেকে হাফেজ পড়ুয়া ছোটভাইকে পাওয়া যাচ্ছে না বলে স্ট্যাটাস দেন।

মাদ্রাসার পরিচালক শাহজাদা শেখ মো. সালাউল্লাহ জানান, সকালে মাশফি সবার সঙ্গে নামাজ পড়েছে। এরপর ছবকও নিয়েছে। ৭টার দিকে নাস্তা করতে গেলে তাকে আর পাওয়া যায়নি। শিক্ষার্থীরা খুঁজতে খুঁজতে এক পর্যায়ে হেফজখানার দুইতলায় তার গলাকাটা লাশ দেখতে পায়। মাদ্রাসায় তখন শিক্ষার্থী ও হাফেজ জাফর আহমদ ছিল।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দীর্ঘ চেষ্টার পর আমরা লাশ উদ্ধার করেছি। ঘটনাটি খুবই লোমহর্ষক। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আরও পড়ুন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.