লামায় স্ত্রীর নির্যাতন সহ্য করতে না পেরে স্বামীর আত্মহত্যা
মোঃ শহীদুল ইসলাম রানা, বান্দরবান জেলা প্রতিনিধি: বান্দরবানের লামা উপজেলায় স্ত্রীর নির্যাতন সহ্য করতে না পেরে ক্যউচিং মারমা (৪৮) নামে এক ব্যাক্তি বিষপানে আত্মহত্যা করার খবর পাওয়া গিয়েছে।
স্থানীয় সুত্রে জাননো হয় বৃহস্পতিবার দিবাগত রাত ১ টা অর্থাৎ ৪ঠা মার্চ শুক্রবার উপজেলার সদর ইউনিয়নের বনপুর ছোট মারমা পাড়ায় এ ঘটনা ঘটে।নিহত ব্যাক্তি একই এলাকার ক্যজাইংহ্লা মার্মার ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার দিবাগত রাত ১ টার দিকে ক্যউচিং মারমা বিষপান করে। এসময় দ্রুত তাকে সিএনজিতে করে পার্শ্ববর্তী চকরিয়া সরকারি হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
স্থানীয়রা জানিয়েছেন, স্বামী-স্ত্রীর মধ্যে প্রায় সময় ঝগড়া হতো। ক্যউচিং মার্মা পারিবারিক অশান্তি থেকে বিষপান করেছে। তার স্ত্রী তাকে খুব নির্যাতন করতো। আগেও দুই থেকে তিন বার বিষপান করে সে আত্মহত্যার চেষ্টা করেছিলো। তাই ধারনা করা হচ্ছে স্ত্রীর নির্যাতন সহ্য করতে না পেরে বিষপানে আত্মহত্যা করেছে সে।
তবে স্থানীয় ওয়ার্ড মেম্বার আপ্রুসিং মার্মা বলেছেন, ক্যউচিং মার্মার প্রচন্ড পেট ব্যাথা ছিল। পেট ব্যথা সহ্য করতে না পেরে বিষপান করেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে লামা থানার অফিসার ইনচার্জ (তদন্ত) শিবেন বিশ্বাস বলেন, বিষপানে ক্যউচিং মারমা নামে একজন আত্মহত্যা করেছে। লাশ উদ্ধার করে লামা থানায় আনা হয়েছে। তদন্ত করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।