হালিশহর থানা কর্তৃক অভিযানে ৯ মোটর সাইকেল উদ্ধারসহ আটক ৫


নিজস্ব প্রতিবেদকঃ চট্টগ্রাম মহানগরী সহ চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম ও কুমিল্লা জেলায় অভিযান পরিচালনা করে সংঘবদ্ধ মোটর সাইকেল চোর চক্রের নিকট হতে ৯টি চোরাই মোটর সাইকেল উদ্ধারসহ ৫ জনকে আটক করেছে হালিশহর থানা পুলিশ। গত ২৩ ফেব্রুয়ারি রাতে প্রথমে হালি শহর ও পরে বিশেষ অভিযান পরিচালনা করে তাদের কুমিল্লা থেকে আটক করা হয়। শনিবার (২৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১ টায় নগরীর দামপাড়াস্থ পুলিশ সদর দফতরের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এসব তথ্য জানান সিএমপি’র উপ-কমিশনার (পশ্চিম) আব্দুল ওয়ারিশ। আটককৃত ব্যক্তিরা হলেন, মো. আলমগীর হোসেন (৩৭), নাহিদুল ইসলাম (২০), মো. মান্নান (৩৫), বাবলু মিয়া (৩৪) ও আব্দুল মালেক ওরফে সোহাগ (২৫)।

সংবাদ সম্মেলনে আব্দুল ওয়ারিশ
জানান, গত ২৩ ফেব্রুয়ারি হালিশহর থানার এসআই মোঃ সাইফুল ইসলাম হালিশহর থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনাকালে রাত সাড়ে ১১ টায়র সময় গোপন সূত্রে সংবাদ পান যে, হালিশহর থানাধীন মাদার্য্যপাড়া এলাকায় মোঃ আলমগীর হোসেন ও মোঃ নাহিদুল ইসলাম নামের দুই ব্যক্তির নিকট একটি কালো রংয়ের বাজাজ কোম্পানীর চোরাই মোটর সাইকেল আছে। উক্ত সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে হালিশহর থানাধীন মাদার্য্যপাড়া মসজিদ সংলগ্ন গলির মুখে লুকানো অবস্থা হতে উক্ত মোটর সাইকেল উদ্ধার করে হালি শহর থানা পুলিশ।

পরবর্তীতে জিজ্ঞাসাবাদে তাদের দেওয়া তথ্য মতে অভিযান পরিচালনা করে নাঙ্গলকোট থানা পুলিশের সহায়তায় কিনারা সাকিনস্থ মন্নান(৩৫) এর দোকান হতে ৩টি চোরাই মোটর সাইকেল উদ্ধার করা হয়। অভিযানের ধারাবাহিকতায় চৌদ্দগ্রাম থানাধীন নেতরা সাকিনস্থ মোঃ বাবুল মিয়া (৩৪) এর বসত ঘরের বারান্দা হতে ৪টি চোরাই মোটর সাইকেল উদ্ধার করা হয়। পরবর্তীতে মামলার তদন্তকারী কর্মকর্তা আরও অভিযান পরিচালনা করে আব্দুল মালেক প্রঃ সোহাগ (২৫) কে গ্রেফতার করে এবং আরও ১ টি চোরাই মোটর সাইকেল উদ্ধার করে।


আরও পড়ুন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.