আনোয়ারায় কাল নিবন্ধন ছাড়া দেওয়া হবে টিকা, লক্ষ্য মাত্রা ৫৭ হাজার
আনোয়ারা প্রতিনিধি: আনোয়ারা উপজেলায় চলমান কোভিড-১৯ টিকাদান কর্মসূচিতে গতি আনতে দুইদিনে পর্যন্ত ৫৭ হাজার মানুষকে করোনা টিকা দেওয়া হবে।
শনিবার ও রবিবার (২৬-২৭ ফেব্রুয়ারি) উপজেলার ১১টি ইউনিয়নের ৫৭হাজার মানুষকে এই ভ্যাকসিন দেয়া হবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ জোবায়ের আহমেদ।
তিনি বলেন, শনিবার ও রবিবার কোনো রেজিষ্ট্রেশন এবং পরিচয়পত্র ছাড়াই ১৮ বছর বয়সী সকল নাগরিকদের টিকা দেওয়া হবে। তবে শিক্ষার্থীদের আলাদা প্রকল্পের মাধ্যমে ১২ বছর বয়সী সকল শিক্ষার্থীদের টিকা দেয়া হচ্ছে বলেও তিনি জানান।
এছাড়াও শুক্রবার সারাদেশের ন্যায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহ উপজেলার বটতলী রুস্তম হাট বাজার ইউনিয়ন পরিষদে, চাতুরী চৌমুহনী বাজারে ও সরকার হাট বাজারে টিকাদান কর্মসূচি পালন করা হয়।
উল্লেখ যে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তথ্য মতে এইপর্যন্ত উপজেলার প্রায় ১ লাখ ৯০ হাজার জনকে করোনা টিকার ১ম ডোজ দেওয়া হয়েছে আর ২য় ডোজ দেওয়া হয়েছে ১ লাখ ৬৯ হাজার জনকে।