আজ চট্টগ্রামে আফগানিস্তানের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ
টাইগারদের বিশ্রাম কোনো সময় নেই সেটা তারা আগে থেকেই জানতো। বিপিএল-এর পরপরই আজ মাঠে গড়াচ্ছে বাংলাদেশ সফরে আসা আফগানিস্তানের সঙ্গে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ।
বুধবার বেলা ১১টায় চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এ খেলা।
গতকাল চট্টগ্রামে শেষ মুহূর্তের প্রস্তুতি নিয়েছে টাইগাররা। আফগানিস্তানকে হোয়াইটওয়াশ করলেই ইংল্যান্ডকে টপকে ওয়ানডে সুপার লিগের শীর্ষে ওঠার সুযোগ রয়েছে তামিম-সাকিবদের সামনে। বাংলাদেশের বর্তমান পয়েন্ট ৮০। আর শীর্ষে থাকা ইংল্যান্ডের পয়েন্ট ৯৫। ১৫ ম্যাচে ৯ জয় রয়েছে ইংলিশদের। ম্যাচ প্রতি ১০ পয়েন্ট করে দুটি জয় পেলেই শীর্ষে উঠে আসবে বাংলাদেশ। ১ পয়েন্ট কম নিয়ে বাংলাদেশের পরেই অবস্থানেই রয়েছে প্রতিবেশী দেশ ভারত।
এছাড়া চমক দেখিয়ে টেবিলের চারে রয়েছে আয়ারল্যান্ড। তাদের ঝুলিতে আছে ৬৮ পয়েন্ট। ৬২ ও ৬০ পয়েন্ট নিয়ে এই তালিকার পাঁচ ও ছয় নাম্বারে আছে শ্রীলঙ্কা ও আফগানিস্তান।
ওয়ানডে সুপার লিগ চালু হওয়ার পর থেকে ১২ ম্যাচে ৮ জয় পেয়েছে টাইগাররা। দীর্ঘদিন পর দর্শক প্রবেশের অনুমতি পাওয়ায় এ ম্যাচকে ঘিরে উৎসবের আমেজ বইছে চট্টগ্রামে।