মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনে চট্টগ্রাম শিশু একাডেমি
নিজস্ব প্রতিবেদকঃ মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে জেলা প্রশাসনের সহযোগিতায় বাংলাদেশ শিশু একাডেমি চট্টগ্রাম জেলা শাখার উদ্যোগে স্বাস্থ্যবিধি মেনে বিভিন্ন কর্মসূচীর আয়োজন করা হয়। কর্মসূচীর মধ্যে ছিল ২১ ফেব্রুয়ারি সোমবার সকাল ৮টায় জেলা শিশু বিষয়ক কর্মকর্তা নূরুল আবছার ভূঁঞার নেতৃতে একাডেমি কার্যালয়ে শহীদ মিনারের প্রতিকৃতিত্বে পুস্পস্তবক দিয়ে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন, শিশু একাডেমি ও শিশু বিকাশ কেন্দ্রে দোয়া, মিলাদ মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা শিশু বিষয়ক কর্মকর্তা নূরুল আবছার ভূঁঞার সভাপতিত্বে অনুষ্ঠিত ভাষা দিবসের আলোচনা সভায় বক্তব্য রাখেন সংবাদ সংস্থা এন.এন.বি’র চট্টগ্রাম প্রধান সাংবাদিক রনজিত কুমার শীল, শিশু বিকাশ কেন্দ্রের ঠিকাদার মোঃ আলমগীর, একাডেমির ডাটা এন্ট্রি অপারেটর মোঃ আবদুল খালেক ও লাইব্রেরিয়ান কুমকুম বড়ুয়া। সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গনে জেলা প্রশাসন আয়োজিত মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের অনুষ্ঠানে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিশু একাডেমির শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন বিভাগীয় কমিশনার মোঃ আশরাফ উদ্দিন ও জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমানসহ অন্যান্য অতিথিবৃন্দ।
কেএমরা/ পিবি