৭০ বছরেও শহীদ মিনার হয়নি আনোয়ারার যেসব শিক্ষা প্রতিষ্ঠানে


আনোয়ারা প্রতিনিধি: ভাষা আন্দোলনের ৭০ বছর পরও শহীদ মিনার নির্মাণ করা হয়নি উপজেলার অধিকাংশ শিক্ষাপ্রতিষ্ঠানে। কিছু কিছু প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, বিজয় দিবস, স্বাধীনতা দিবস, শহীদ বুদ্ধিজীবী দিবসসহ জাতীয় দিবসগুলোতে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার ও স্মৃতিস্তম্ভে এসেই বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেও বঞ্চিত হয় বেশিরভাগ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

জানা যায়, ২১শে ফেব্রুয়ারির দিন গুটি কয়েক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ফুল দিয়ে পুষ্পস্তবক কর্মসূচী পালন করতে পারলেও হাজারও শিক্ষার্থীএই কর্মসূচী থেকে বঞ্চিত হয়। এসব শিক্ষা প্রতিষ্ঠান নামকাওয়াস্তে মিলাদ, কোরআন খতম ও আলোচনা সভার মাধ্যমে অনুষ্ঠান সম্পন্ন করে স্কুল কর্তৃপক্ষ।

আনোয়ারা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্র জানা যায়, আনোয়ারায় মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে স্কুল রয়েছে ২৬টি আর মাদ্রাসা রয়েছে ১১টি। মোট ৩৭টি প্রতিষ্ঠানের মধ্যে শহীদ মিনার নাই যেসব প্রতিষ্ঠানে তা হলো বটতলী এস.এম আউলিয়া উচ্চ বিদ্যালয়, বখতিয়ার পাড়া উচ্চ বিদ্যালয়, জেকেএস উচ্চ বিদ্যালয়, উপকূলিয় আদর্শ উচ্চ বিদ্যালয়, দক্ষিণ বন্দর উচ্চ বিদ্যালয়, হাইলধর বশিরুজ্জামান উচ্চ বিদ্যালয়, আখতারুজ্জামান চৌধুরী উচ্চ বিদ্যালয়,
পশ্চিমচাল কামিল মাদ্রাসা, এয়াকুবিয়া দাখিল মাদ্রাসা, চুন্নাপাড়া দাখিল মাদ্রাসা, মালঘর আহমদিয়া তৈয়বিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসা, পীরখাই মাওলানা আশরাফ চৌধুরী হাই স্কুল।

এসব স্কুলের শিক্ষার্থীদের সাথে কথা বললে তারা জানায়, প্রতিষ্ঠানে শহীদ মিনার না থাকায় আমরা পুষ্পস্তবক অর্পণ করতে পারি না। স্কুল থেকে আলোচনা ও দোয়া মাহফিল হবে বলে প্রতি বছর তবে কোন শিক্ষার্থী আসে না। সরকারি পৃষ্ঠপোষকতায় অথবা বিদ্যালয় থেকে শহীদ মিনার নির্মাণ করে দেওয়া হলে আমরা এই কর্মসূচী থেকে বঞ্চিত হতাম না।

এবিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফেরদৌস হোসেন বলেন, শহীদ মিনার নির্মাণ করার জন্য সরকারিভাবে আসলে কোনো বরাদ্দ নাই। যেসব শিক্ষা প্রতিষ্ঠানে শহীদ মিনার নেই সেসব প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপজেলা বা আশেপাশের শহীদ মিনারে গিয়ে পুষ্পস্তবক করে থাকেন। আর স্থানীয় জনপ্রতিনিধি বা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি চাইলে এরা একটা ফাউন্ড শহীদ মিনার নির্মাণ করতে পারে। আমরা তাদেরকে সেই পরামর্শটা দিয়েছি।


আরও পড়ুন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.