মোবাইলে প্রেমের জালে ফেলে ছিনতাইকালে পুলিশের জালে নারী সহ গ্রেফতার ৩


নিজস্ব প্রতিবেদকঃ ফেইসবুকে পরিচয়ের সূত্র ধরে মোঃ সোহেল নামের এক ব্যবসায়ীর সাথে প্রেমের অভিনয় করে তাকে ফাঁদে ফেলে তাকে ডেকে এনে ছিনতাইকালে সামিহা ইসলাম প্রঃ রাইশা (১৯), মোঃ সাইফুল ইসলাম (২৭), মনসুর মোল্লা প্রকাশ তৌহিদ (৩৩) নামের তিনজনকে গ্রেফতার করেছে বলে জানিয়েছে কোতোয়ালি থানা পুলিশ। বৃহস্পতিবার ১০ ফেব্রুয়ারি রাত ও শুক্রবার ১১ ফেব্রুয়ারি অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ১টি ছোরা, ২টি মোবাইল সেট, ১টি মোটরসাইকেল ও নগদ ৩’হাজার টাকা উদ্ধার করে পুলিশ।

পুলিশ  জানায়, বাঁশখালীস্থ হালুয়াঘোনা লটমনী এলাকাস্থ ওয়ান স্টার নামক এক ব্রিকফিল্ড দেখাশুনা করেন মোঃ সোহেল নামের এক ব্যক্তি দেখাশুনাকালে সামিহা ইসলাম প্রকাশ রাইশা’র সহিত ফেইসবুকে সোহেলের পরিচয় হয়। পরিচয়ের সুবাধে তাহাদের মধ্যে প্রায় সময়ই ফেইসবুক মেসেঞ্জারে কথাবার্তা হত। এক পর্যায়ে সামিহা ইসলাম রাইশা মোঃ সোহেলকে জানায়, সে এসএসসি পাশ করে বহদ্দারহাটস্থ একটি কলেজে ভর্তি হওয়ার প্রস্তুতির কথা
কান্নাস্বরে জানিয়ে ভর্তি হওয়ার জন্য ২’ হাজার টাকা সোহেলের কাছে ধার হিসেবে চায় রাইশা। সোহেল মানবিক কারণে সামিহা ইসলাম রাইশাকে ২’ হাজার দেওয়ার সম্মতি জানিয়ে উক্ত টাকা বিকাশের মাধ্যমে পাঠাবে বলে জানালে রাইশা বিকাশে টাকা না পাঠিয়ে সোহেলকে বারবার দেখা করার অনুরোধ করতে থাকে। একপর্যায়ে সোহেল সামিহা ইসলাম রাইশা’র কথামতে তার সাথে ১০ ফেব্রুয়ারি রাত অানুমানিক ৯.১০ মিনিটের সময় কোতোয়ালি থানাধীন জামালখান চেরাগী পাহাড় মোড়স্থ সানমার স্প্রিং গার্ডেন ভবনের সামনে ফুটপাতের উপর সোহেল দেখা করতে গেলে পূর্ব থেকে ফাঁদ পেতে থাকা সাইফুল ইসলাম ও মনসুর মোল্লা প্রকাশ তৌহিদ সহ অজ্ঞাতনামা আরও ১ জন সোহেলকে চারদিক থেকে ঘিরে এলোপাতাড়ী কিল ঘুষি মেরে তাকে আহত করে। একপর্যায়ে আসামিরা মারধর করতে করতে সোহেলকে বলে মোবাইল ও নগদ টাকা যা আছে সব দিয়ে দিতে বলে।

এসময় আসামীরা সোহেলকে দুই হাত পিছন দিকে ধরে রাখে এবং আসামী সামিহা ইসলাম রাইশা’র সাথে থাকা কাধের ব্যাগ হতে ১টি ছোরা বাহির করে সোহেলকে ভয়ভীতি দেখিয়ে সোহেলের প্যান্টের পকেটে থাকা ইট বিক্রয়ের ২৫’হাজার টাকা ও ১টি মোবাইল সেট জোরপূর্বক ছিনিয়ে নেয়। তাৎক্ষণিক সোহেল ছিনতাইকারী ছিনতাইকারী বলে চিৎকার করলে আশেপাশে থাকা টহল পুলিশ সহ পথচারী লোকজন আগাইয়া এসে আসামী সামিহা ইসলাম রাইশা ও সাইফুল ইসলাম’কে আটক করলেও অন্য আসামীরা সোহেলের টাকা ও মোবাইল সেট নিয়ে ঘটনাস্থল হতে কৌশলে পালিয়ে যায়। পরে মোঃ সোহেল আসামীদের বিরুদ্ধে কোতোয়ালি থানায় এজাহার দায়ের করলে দ্রুত বিচার আইনে ১টি মামলা রুজু হয়। পরবর্তীতে মামলার সূত্র ধরে তদন্তকারী কর্মকর্তা এসআই মোঃ ইকবাল হোসেন ভুঁইয়া, পুলিশ পরিদর্শক (অপারেশন্স) রুবেল হাওলাদার এর নেতৃত্বে সঙ্গীয় অফিসার পুলিশ পরিদর্শক (অপারেশন্স), এসআই মোঃ মোমিনুল হাসান, এএসআই অনুপ কুমার বিশ্বাস, এএসআই ইউসুফ আলী, নারী কং আনোয়ারা বেগম ও ফোর্স সহ ১১ ফেব্রুয়ারি অভিযান পরিচালনা করে কোরবানীগঞ্জ এলাকা হইতে আসামী মনসুর মোল্লা প্রকাশ তৌহিদ কে গ্রেফতার করে। ধৃত আসামীকে জিজ্ঞাসাবাদে তাহার নাম-ঠিকানা প্রকাশ সহ ঘটনার কথা স্বীকার করে।এসময় তার হেফাজত হইতে ছিনতাইকৃত টাকার মধ্যে নগদ ৩’হাজার টাকা, ১টি মোবাইল ও ছিনতাই কাজে ব্যবহৃত ১টি মোটরসাইকেল উদ্ধার করে পুলিশ।

পুলিশ আরও জানায়, আসামীদেরকে জিজ্ঞাসাবাদে আসামী সাইফুল ইসলাম ও আসামী মনসুর মোল্লা প্রকাশ তৌহিদ কৌশলে তাহাদের বন্ধু আসামী সামিহা ইসলাম রাইশাকে দিয়ে ফেইসবুক মেসেঞ্জারে বিভিন্ন লোকের সাথে চ্যাটের মাধ্যমে কাউকে আর্থিক সমস্যার কথা বলে, কাউকে বিভিন্নভাবে প্রেমের প্রলোভন দেখিয়ে ইমোশনাল করে ফেলে। পরবর্তীতে উক্ত ব্যক্তিকে আসামী সামিহা ইসলাম রাইশা’র এর সাথে দেখা করার জন্য বাধ্য করে। আসামী সামিহা ইসলাম রাইশা’র সাথে দেখা করতে আসলেই সুযোগ বুঝে আসামী সাইফুল ইসলাম ও আসামী মনসুর মোল্লা প্রকাশ তৌহিদ দেখা করতে আসা ব্যক্তিকে মারধর ও ভয়ভীতি দেখাইয়া তার নিকট যা আছে সব ছিনাইয়া নেয়। আসামী সামিহা ইসলাম রাইশা পড়াশুনার নাম করে পরিবার থেকে আলাদাভাবে চট্টগ্রাম শহরের চান্দগাঁও থানাধীন বহদ্দারহাট এলাকায় ভাড়া বাসায় একা বসবাস করার সুবাধে আসামী সাইফুল ইসলাম ও আসামী মনসুর মোল্লা প্রকাশ তৌহিদ এর সাথে জড়িত হয়ে বিভিন্ন কৌশল অবলম্বন করে ছিনতাই সহ বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ড করে থাকে। আসামীগণ ইতিপূর্বেও একই কৌশল অবলম্বন করে একাধিক ছিনতাই করেছে বলে স্বীকার করে বলে জানান পুলিশ।


আরও পড়ুন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.