গ্রুপ থিয়েটার ফেডারেশান’র চট্টগ্রাম বিভাগীয় সম্মেলন ও গুনীজন সম্মাননা সম্পন্ন


সবুজ অরণ্য, স্টাফ রিপোর্টার: বিপুল উৎসাহ, আয়োজন আর নাট্যকর্মীদের সরব উপস্থিতির মধ্যে দিয়ে শেষ হলো বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশান’র চট্টগ্রাম বিভাগীয় সম্মেলন ও গুনীজন সম্মাননা।

আজ শুক্রবার (১১ ফেব্রুয়ারি’২২) চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত সম্মেলনের উদ্বোধন করেন বিশিষ্ট সমাজ বিজ্ঞানী ও প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড.অনুপম সেন।

অনুষ্টানে প্রদান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশানের সভাপতি মন্ডলীর সদস্য শাহাদাত হোসেন খান হিলু, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সভাপতি মন্ডলীর সাবেক সদস্য অধ্যাপক ম.সাইফুল আলম চৌধুরী, অলক ঘোষ পিন্টু, অধ্যাপক সনজীব বড়ুয়া, সুচরিত দাশ খোকন ও প্রশিক্ষণ সম্পাদক অভিজিৎ সেন গুপ্ত।

বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশানের চট্টগ্রাম বিভাগীয় সম্পাদক সাইফুল আলম বাবুর সঞ্চালনা ও
চট্টগ্রাম বিভাগীয় সভাপতি মন্ডলীর সদস্য মোসলেম উদ্দিন সিকদারের সভাপতিত্বে শুভেচ্ছা বক্তব্য রাখেন, কেন্দ্রীয় পরিষদ সদস্য তাপস রক্ষিত, শহীদ পাটোয়ারী, শহিদুল করিম নিন্টু ও শুভ্রা বিশ্বাস।

অনুষ্টানের দ্বিতীয় পর্ব শুরুর আগে সম্মাননা প্রদান করা হয় দীপক চৌধুরী (চট্টগ্রাম), শাহাজাহান চৌধুরী (কুমিল্লা), সুকদেব রায় (চাঁদপুর) তপন ভট্টাচার্য, (চট্টগ্রাম, মরণোত্তর) শোভনময় ভট্টাচার্য (চট্টগ্রাম, মরণোত্তর) সুব্রত বড়ুয়া রনি (চট্টগ্রাম,মরণোত্তর) ও শান্তনু বিশ্বাস(চট্টগ্রাম, মরণোত্তর)।

দ্বিতীয় পর্বে ছিল সাংগঠনিক অধিবেশন। এতে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশানের সদস্যভুক্ত ৪১টি নাট্য দলের প্রতিনিধিরা অংশগ্রহন করেন।


আরও পড়ুন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.