চট্টগ্রামে করোনা শনাক্তের হার ৯ দশমিক ৪৭ শতাংশ


চট্টগ্রামে নতুন করে ২৭৭ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৯ দশমিক ৪৭ শতাংশ। গত কয়েক সপ্তাহের চেয়ে রোগী শনাক্তের হার কমেছে। গত ২৪ ঘণ্টায় নতুন কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।

শুক্রবার জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে এসব তথ্য জানা গেছে।

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে অ্যান্টিজেন টেস্টসহ ১৫টি ল্যাবে ২ হাজার ৯২৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে। যার মধ্যে ২৭৭ জনের করোনা শনাক্ত হয়েছে।

নতুন আক্রান্ত ১৮৫ জন নগরের ও ৯২ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। এখন পর্যন্ত চট্টগ্রামে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১ লাখ ২৪ হাজার ৮১৯ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে নগর এলাকায় ৯০ হাজার ৭৯৬ জন এবং উপজেলায় ৩৪ হাজার ২৩ জন রয়েছে।

এছাড়া মোট মৃত্যুবরণ করা ১ হাজার ৩৬০ জনের মধ্যে ৭৩৪ জন নগর এবং ৬২৬ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।


আরও পড়ুন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.