চট্টগ্রামে করোনা শনাক্তের হার ১১ দশমিক ৩৩ শতাংশ


চট্টগ্রামে নতুন করে ৩৫২ জনের করোনা শনাক্ত হয়েছে। এর আগের দিন ৩৯৭ জনের করোনা শনাক্ত হয়েছিল। শনাক্তের হার ১১ দশমিক ৩৩ শতাংশ। তবে এদিন করোনা আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি।

বুধবার জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে এসব তথ্য জানা গেছে।

কয়েক সপ্তাহের আগের চেয়ে রোগী শনাক্তের হার কমছে। ফেব্রুয়ারি মাসের প্রথম ৮ দিনে শনাক্ত রোগী সংখ্যা চার হাজার ছাড়িয়েছে। ২০২১ সালে ফেব্রুয়ারি মাসে মোট শনাক্ত রোগী সংখ্যা ছিল ১ হাজার ৯২৩ জন।

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, চট্টগ্রামে অ্যান্টিজেন টেস্টসহ ১৩টি ল্যাবে ৩ হাজার ১০৫টি নমুনা পরীক্ষা করে ৩৫২ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

নতুন আক্রান্ত ২৪৫ জন নগরের ও ১০৭ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। এখন পর্যন্ত চট্টগ্রামে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১ লাখ ২৪ হাজার ৩২৫ জন। এর মধ্যে নগর এলাকায় ৯০ হাজার ৫০০ জন এবং উপজেলায় ৩৩ হাজার ৮২৫ জন।

এ ছাড়া মোট মৃত্যুবরণ করা ১ হাজার ৩৬০ জনের মধ্যে ৭৩৪ জন নগর এবং ৬২৬ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।


আরও পড়ুন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.