করোনা: চট্টগ্রামে একজনের মৃত্যু, শনাক্ত ৩৯৭


চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ৩ হাজার ২৪০টি নমুনা পরীক্ষা করে ৩৯৭ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এদিন চট্টগ্রামে করোনায় একজনের মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তি উপজেলার বাসিন্দা।

মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা যায়

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, চট্টগ্রামে অ্যান্টিজেন টেস্টসহ ১৬টি ল্যাবে নমুনা পরীক্ষা করা হয়। নমুনা পরীক্ষার তুলনায় সংক্রমণের হার ১২ দশমিক ২৫ শতাংশ।

নতুন আক্রান্ত ২৬৩ জন নগরের ও ১৩৪ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। এখন পর্যন্ত চট্টগ্রামে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১ লাখ ২৩ হাজার ৯৭৩ জন। এর মধ্যে নগর এলাকায় ৯০ হাজার ২৫৫ জন এবং উপজেলায় ৩৩ হাজার ৭১৮ জন।

এ ছাড়া মোট মৃত্যুবরণ করা ১ হাজার ৩৬০ জনের মধ্যে ৭৩৪ জন নগর এবং ৬২৬ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।


আরও পড়ুন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.