নগরীর ক্রাউন ভিস্টা ফ্ল্যাটে সরস্বতী পূজা উদযাপন


নিজস্ব প্রতিবেদকঃ চট্টগ্রাম নগরীর ৩১ নং জামালখানস্থ ‘ক্রাউন ভিস্টা’ ফ্ল্যাটে বাণী অর্চনা, বিদ্যার দেবী শ্রী শ্রী সরস্বতী পূজা উদযাপিত হয়েছে। শনিবার ( ৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ফ্ল্যাটে বসবাসরতদের উদ্যোগে স্বাস্থ্যবিধি মেনে বিদ্যার দেবী শ্রী শ্রী সরস্বতী মায়ের এ পূজা অনুষ্ঠিত হয়। এ দিন বিদ্যা ও জ্ঞানের অধিষ্ঠাত্রী দেবী সরস্বতী মায়ের চরণে পুষ্পার্ঘ্য অর্পণ করেন হিন্দু সম্প্রদায়ের অগণিত ভক্ত। শুক্রবার ৪ ফেব্রুয়ারি ফ্ল্যাটে বসবাসকারীরা অধিবাসের মাধ্যমে পূজার এ আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করেন। পূজা উপলক্ষে ঐদিন সন্ধ্যায় ধর্মীয় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

‘ক্রাউন ভিস্টা’ বাণী অর্চনা কমিটির সভাপতি অশোক কুমার রায়ের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক প্রধান রায় চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত ধর্মীয় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন রাঙ্গুনিয়ার ভূবনেশ্বরী বেদান্ত মঠ ও মিশনের অধ্যক্ষ শ্রীমৎ উমানন্দ ব্রহ্মচারী। প্রধান বক্তা ছিলেন বিশিষ্ট ধর্মতত্ত¡বিধ ও গবেষক অধ্যাপক স্বদেশ চক্রবর্তী। বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট ধর্মীয় বক্তা মাস্টার অজিত কুমার শীল, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) সদস্য রনজিত কুমার শীল, বিশিষ্ট সংগীত পরিচালক ও শিল্পী আর.কে চক্রবর্তী জুয়েল। বক্তব্য রাখেন ক্রাউন ভিস্টা’র পূজারী জুয়েল দত্ত, দেবরাজ মজুমদার, আদিত্য রায়, অন্তু মিত্র, সৌমিত্র পাল, কীর্তি রাম ধর, অন্তিক দাশ গুপ্ত, অম্লান চৌধুরী, ঋষি রায়, নবনীত রায়, ধ্রুব রায় চৌধুরী ও অতুল ধর। সভায় শিক্ষার্থীদের বিদ্যা অর্জনের পাশাপাশি করোনা মহামারী থেকে মুক্তি লাভে মহান সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করা হয়। সবশেষে ধর্মীয় সংগীত পরিবেশন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি রাঙ্গুনিয়ার ভূবনেশ্বরী বেদান্ত মঠ ও মিশনের অধ্যক্ষ শ্রীমৎ উমানন্দ ব্রহ্মচারী।


আরও পড়ুন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.