আ জ ম নাছিরের মায়ের কবরে শ্রদ্ধা নিবেদনে বাকলিয়া ১৭নং ওয়ার্ড ও ৩নং ইউনিট আওয়ামী লীগ


নিজস্ব প্রতিবেদকঃ চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দিনের মা ফাতেমা জোহরা বেগমের কবরে শ্রদ্ধা জানিয়েছে পশ্চিম বাকলিয়া ১৭ নং আওয়ামী লীগ কর্তৃক ৩ নং ইউনিট আওয়ামী লীগের নেতৃবৃন্দরা।শুক্রবার (৪ ফেব্রুয়ারি) নগরীর আন্দকিল্লার কদম মোবারক কবরস্থানে ফুল দিয়ে দলের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করেন ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক মোঃ আলী নেওয়াজ, ওয়ার্ড নেতা মোঃ ইকবাল হোসেন, মোঃ সাগর আলী, ৩নং ইউনিট আওয়ামী লীগের সভাপতি সারোয়ার আলম ভূঁইয়া, সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম রানা, আবদুল জলিল, ডা. শিবু নারায়ণ ও মোঃ আবু তাহের।

সেখানে মরহুমা ফাতেমা জোহরা বেগমের কবরের পাশে বেশ কিছুক্ষণ অবস্থান করেন। পরে ফুল দিয়ে কবরে শ্রদ্ধা নিবেদন করা হয়। এসময় মরহুমার আত্মার মাগফেরাত কামনায় মোনাজাত করেন উপস্থিত নেতারা। কবরে শ্রদ্ধা নিবেদন ও মোনাজাত শেষে মরহুমা ফাতেমা জোহরা বেগমের ফাতেহাতে অংশ নেন ওয়ার্ড ও ইউনিট আওয়ামী লীগের নেতৃবৃন্দরা।


আরও পড়ুন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.