বাকলিয়ায় সরকারি অনুদানে কবরস্থান সংস্কার ও মসজিদের উন্নয়ন কাজের উদ্বোধন
নিজস্ব প্রতিবেদকঃ নগরীর পশ্চিম বাকলিয়া ১৭ নং ওয়ার্ডের দেওয়ান বাজার ডিসি রোডস্থ সরকারি অনুদানে মদিনা মসজিদ সংলগ্ন কবরস্থান সংস্কার ও শান্তিনগর শেখ আহাম্মদ মেম্বার জামে মসজিদের উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) বিকালে প্রথমে মদিনা মসজিদ কবরস্থান সংস্কারের কাজ এবং পরে শেখ আহাম্মদ মেম্বার জামে মসজিদের উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের গ্রামীণ অবকাঠামো রক্ষনাবেক্ষন (টি আর ) কমসৃচীর আওতায় প্রকল্প বাস্তবায়নের জন্য চট্টগ্রাম ৯ আসনের সাংসদ শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল’র সহায়তায় মদিনা মসজিদ সংলগ্ন কবরস্থানের সংস্কারের জন্য ৮০ হাজার টাকা এবং শান্তিনগর শেখ আহমেদ জামে মসজিদ উন্নয়নের জন্য ৯০ হাজার টাকা অনুদান দেওয়া হয়।
উন্নয়ন কাজের উদ্বোধন করেন পশ্চিম বাকলিয়া ১৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের আহবায়ক আলহাজ্ব মোঃ ইউনুছ কোম্পানি, সংরক্ষিত আসনে মহিলা কাউন্সিলর শাহিন আক্তার রোজী, চকবাজার থানা আওয়ামী লীগের সহসভাপতি সিরাজুর রহমান। এসময় আরও উপস্থিত ছিলেন, চকবাজার থানা আওয়ামী লীগের সদস্য এড. মোস্তফা নাজিম পাশা, বাকলিয়া থানা আওয়ামী লীগের সদস্য হাসান মুরাদ, ওয়ার্ড সদস্য আলহাজ্জ্ব আবুল হাশেম কন্ট্রাক্টর, খায়রুল বশর বাসেক, মোঃ ইকবাল হোসেন, মোঃ সাগর আলী, ৩ নং ইউনিট আওয়ামী লীগের সভাপতি সারোয়ার আলম ভূঁইয়া, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম রানা, আবদুল জলিল, এড. জসিম উদ্দিন ও যুবলীগ নেতা আমজাদ হোসেন চৌধুরী সহ ওয়ার্ড ও ইউনিটের নেতৃবৃন্দ।