মহানগর আ’লীগের সা. সম্পাদক আ জ ম নাছিরের মায়ের মৃত্যুতে হানিফের শোক
চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দিনের মমতাময়ী মা ফাতেমা জোহরা বেগম আজ ৩১ জানুয়ারি সোমবার সকাল সাড়ে ৯টার দিকে নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৯০ বছর।
মরহুমার মৃত্যুতে বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ আজ এক শোকবার্তায় আ জ ম নাছির উদ্দিনের মমতাময়ী মা ফাতেমা জোহরা বেগম এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন এবং মরহুমার রুহের মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
মৃত্যুর সংবাদ পাওয়ার সাথে সাথে মাহবুবউল আলম হানিফ এমপি সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দিনের সাথে ফোনে কথা বলেন এবং তাকে শান্তনা ও সমবেদনা জানান।