সাবেক মেয়র আ জ ম নাছিরের মা আর নেই


নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীনের মা ফাতেমা জোহরা বেগম আর নেই।

সোমবার (৩১ জানুয়ারি) সকাল ৯টা ৩০ মিনিটে তিনি নগরের একটি বেসরকারি হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি…রাজিউন)।

দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন তিনি।

আ জ ম নাছির উদ্দীনের মা ফাতেমা জোহরা বেগম চট্টগ্রামের রাউজান উপজেলার ইয়াসিন নগরের হলদিয়ার বদিউল আলম ও আছিয়া খাতুনের মেজ মেয়ে। তিনি ৬ পুত্র ৩ কন্যার জননী। আ জ ম নাছির উদ্দীন তাঁর চতুর্থ পুত্র।

বাদে আসর জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদ প্রাঙ্গণে জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।


আরও পড়ুন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.