বান্দরবানে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত ৬৫ জন


মোঃ শহীদুল ইসলাম রানা, বান্দরবান জেলা প্রতিনিধি: জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য অনুসারে বান্দরবানে গত ২৪ ঘণ্টায় মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৬৫ জন।

আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় ৫৪ জন, লামা উপজেলায় ৬ জন, নাইক্ষ্যংছড়ি উপজেলায় ৪ জন, রোয়াংছড়ি উপজেলায় ১ জন।

বান্দরবান স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী জেলায় এ পর্যন্ত ১ম ডোজ গ্রহণ করেছেন ২ লক্ষ ৫২ হাজার একশত বাষট্টি জন যা জেলার মোট জনসংখ্যার হার বিবেচনায় শতকরা ৫৪.১৩ ভাগ। ২য় ডোজ গ্রহণ করেছেন ১ লক্ষ ৯৩ হাজার আটশত সতের জন যা মোট জনসংখ্যার হার বিবেচনায় শতকরা ৪১.৬০ ভাগ।

স্বাস্থ্য বিভাগের তথ্য সুত্রে জানা যায় জেলায় এ পর্যন্ত ৬ হাজার ৭৩ জন ফাইজার ও মার্ডানা ভ্যাক্সিন ডোজের টিকা গ্রহণ করেছে।

৩০শে জানুয়ারি রবিবার বান্দরবান সিভিল সার্জন ডাঃ অং সুই প্রু মারমা এই তথ্য নিশ্চিত করেন।

সিভিল সার্জন অফিসের তথ্যমতে, জেলায় এই পর্যন্ত তালিকা অনুযায়ী বান্দরবানে ১৪ হাজার ৮ শত ৪২ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। তার মধ্যে ১৪ হাজার ১শত ৯৫ জনের নমুনা পরীক্ষার ফলাফল পাওয়া গেছে।

এদের মধ্যে ২ হাজার ৯ শত ৬৬ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে, তথ্য অনুযায়ী ২ হাজার ৩শত ৬২ জন রোগী করোনার চিকিৎসা শেষে সুস্থ হয়ে ওঠেছে।

বর্তমান জেলায় করোনা আক্রান্ত রোগী সংখ্যা ৫৯০ জন। যার মধ্যে সদর উপজেলায় ৪৯৫ জন, আলীকদম উপজেলায় ২২ জন, নাইক্ষ্যংছড়ি উপজেলায় ২০ জন এবং লামা উপজেলায় ৪৯ জন, রোয়াংছড়ি উপজেলায় ৩১ জন, নাইক্ষ্যংছড়ি উপজেলায় ৭ জন, আলীকদম উপজেলায় ৫ জন, রুমা উপজেলায় ৭ জন, থানছি উপজেলায় ২ জন করোনা আক্রান্ত রোগী আছে।

স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী জেলার সর্বশেষ মোট করোনা শনাক্ত ২৯৬৬ জন এবং জেলায় এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে ১৪ জনের মৃত্যু হয়েছে।

সংশ্লিষ্টরা মনে করেন করোনার নতুন ভ্যারিয়েন্ট এর প্রভাব মোকাবিলায় সকলকে সরকারি স্বাস্থ্যবিধি মেনে চলাচল করার দিকে বিশেষ দৃষ্টি রাখতে হবে এবং চলমান পরিস্থিতি নিয়ন্ত্রণে সকলের উচিত হবে সরকারি স্বাস্থ্যবিধি মেনে চলাচল করা।


আরও পড়ুন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.