আনোয়ারার পারকীতে উন্নয়ন প্রকল্পের পরিদর্শনে বেসামরিক বিমান ও পর্যটন অতিরিক্ত সচিব


আনোয়ারা প্রতিনিধি: দক্ষিণ চট্টগ্রামের অর্থনৈতিক শিল্পাঞ্চল হিসেবে পরিচিত আনোয়ারা উপজেলার বঙ্গোপসাগরের কূলে পারকি সৈকত এলাকায় বিনির্মাণ হচ্ছে বিশ্বমানের পর্যটন কমপ্লেক্স। আধুনিক পর্যটন কমপ্লেক্সের নির্মান কাজ পরিদর্শন করেন বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সুকেশ চন্দ্র।

শনিবার (২৯ জানুয়ারি) দুপুরে উপজেলা পারকি সমুদ্র সৈকতের পর্যটন কমপ্লেক্সের নির্মান সহ বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেন তিনি।

এসময় উপস্থিত ছিলেন প্রকল্প পরিচালক (উপ-সচিব) মাহমুদ কবির, উপ সচিব সাইফুল হোসেন, প্রকল্পের দায়িত্বপ্রাপ্ত প্রকৌশলী অসীম শীল, নির্বাহী প্রকৌশলী নজরুল আহমেদ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানভীর হাসান চৌধুরী, বারশত ইউনিয়নের চেয়ারম্যান এম এ কাইয়ুম শাহ্ ও ইউপি সদস্য তৌহিদুল ইসলাম।

জানা যায়, পারকি সমুদ্র সৈকতকে অত্যাধুনিক পর্যটন স্পট বানাতে ৭১ কোটি ২৫ লাখ টাকা ব্যয়ে নির্মাণ করা হচ্ছে আধুনিক পর্যটন কমপ্লেক্স। পুরো সৈকতের চেহারা বদলে দিচ্ছে সরকারের এ মেগা প্রকল্প। এ প্রকল্পের মধ্যে ১৭টি স্থাপনা নির্মাণ করা হবে। এত ১৪টি আধুনিক কটেজ রয়েছে। এরমধ্যে ৪টি ডবল ডুপ্লেক্স কটেজ এবং ১০টি সিঙ্গেল কটেজ। চার তলাবিশিষ্ট একটি মাল্টিপারপাস ভবন। এর গ্রাউন্ড ফ্লোরে থাকবে পর্যটন অফিস, দ্বিতীয় তলায় থাকবে দুইটি দোকান, একটি রেস্টুরেন্ট, তৃতীয় ও ৪র্থ তলায় থাকবে ২টি বার, একটি ২৫০ আসনের কনভেনশন হল। তিন তলাবিশিষ্ট ১টি সার্ভিস ব্লক, যেখানে ছাত্রছাত্রীদের থাকার বিশেষ ব্যবস্থাসহ পর্যটকদের জন্য সিঙ্গেল ব্যাচেলর সার্ভিস রুম ৩৫টি, কমপ্লেক্সের সার্ভিস স্টাফদের জন্য ৪৪টি রুম রয়েছে। এছাড়াও রয়েছে দৃষ্টি নন্দন বিভিন্ন উন্নয়ন প্রকল্প।


আরও পড়ুন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.