আনোয়ারায় বাদ পড়া শিক্ষার্থীরা টিকা পাবেন রবিবার
রিয়াদ হোসেন, আনোয়ারা প্রতিনিধি: আনোয়ারায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের বাদ পড়া শিক্ষার্থীরা আগামীকাল রোববার (২৩ জানুয়ারি) টিকা পাচ্ছেন। যেসব শিক্ষার্থী প্রথম ও দ্বিতীয়বার টিকা নিতে পারেননি তারা এ টিকা নেওয়ার সুযোগ পাবেন।
বিষয়টি নিশ্চিত করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ ফেরদৌস হোসেন।
তিনি বলেন, আমরা শিক্ষার্থীদের শতভাগ টিকার আওতায় নিয়ে আসতে চাই। তাই যেসব শিক্ষার্থী এখনও টিকা নিতে পারেননি, তারা রোববার টিকা নেওয়ার সুযোগ পাবেন। এরপরে কোন শিক্ষার্থী যদি বাদ পড়ে তাহলে কিছু করার নেই।
তিনি আরো বলেন, গত ১০ জানুয়ারি থেকে টিকা কার্যক্রম শুরু করেছি। ওইদিন থেকে ১৯ জানুয়ারি পর্যন্ত ৩২৩৮১ জন শিক্ষার্থী ফাইজারের প্রথম ডোজ নিয়েছেন। রোববার উপজেলা পরিষদে আরও ৭৮৫৬ শিক্ষার্থীকে ফাইজারের টিকা দেওয়ার লক্ষ্য মাত্রা রয়েছে।