লামায় গলায় ফাঁস লাগিয়ে কিশোরীর আত্মহত্যা


বান্দরবান জেলা প্রতিনিধি: বান্দরবান জেলার লামা উপজেলায় ১৬ বছর বয়সি এক কিশোরী গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ৯নং ওয়ার্ডের বাঁশখাইল্যা ঝিরি মুসলিম পাড়া এলাকায়।

১৭ জানুয়ারী, সোমবার উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ৯নং ওয়ার্ডের বাঁশখাইল্যা ঝিরি মুসলিম পাড়ার মৃত আবুল হোসেন ও আনোয়ারা বেগমের মেয়ে নুরুন্নাহার (১৬) গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে।

এ বিষয়ে লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ শহীদুল ইসলাম চৌধুরী বলেন, খবর পাওয়ামাত্র ঘটনাস্থলে লামা থানা পুলিশ পরিদর্শন করে। নিহতের লাশ উদ্ধার করে প্রাথমিক সুরতহাল শেষে লামা থানা আনা হচ্ছে। মঙ্গলবার ভোরে লাশটি বান্দরবান জেলা সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হবে।

স্থানীয় ইউপি মেম্বার আপ্রুসিং মার্মা বলেন, ঘটনাটি মর্মান্তিক ও দুঃখজনক।

নিহতের মা আনোয়ারা বেগম বলেন, আমার মেয়ে দর্জি কাজ শিখতে চেয়েছিল। রোববার আমাকে দর্জি কাজ শেখার বিষয়ে বলে আমি রাজি হইনি। সোমবার সকালে আমি অন্যের বাড়িতে কাজ করতে যাই দুপুরে বাড়িতে এসে দেখি ঘরে ভিতরে গলায় ফাঁস লাগিয়ে ঝুলে আছে।


আরও পড়ুন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.