বাঁশখালী পৌরসভার স্বতন্ত্র মেয়র প্রার্থী কামরুলের ভোট বর্জন
চট্টগ্রামের বাঁশখালী পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীর বিরুদ্ধে কেন্দ্রে প্রভাব বিস্তার, ইভিএমে ভোটারদের জিম্মি করে ভোট প্রদান ও নানা অনিয়মের অভিযোগ তুলে ভোট বর্জন করেছেন স্বতন্ত্র মেয়র প্রার্থী কামরুল ইসলাম হোসাইনী।
আজ সকাল ১১.৩০টার দিকে উপজেলা পরিষদ চত্বরে সাংবাদিকদের তিনি ভোট বর্জনের ঘোষণা দেন।
উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, কামরুল ইসলাম হোসাইনী মোবাইল ফোন প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। পৌরসভায় মেয়র পদে অপর প্রার্থী নৌকা প্রতীকের তোফায়েল বিন হোছাইন।
এ বিষয়ে স্বতন্ত্র মেয়র প্রার্থী বলেন, ‘সকাল থেকে সব কেন্দ্রে নৌকার লোকজন আধিপত্য বিস্তার শুরু করেন, জোর পূর্বক ভোট প্রদান ও কেন্দ্র দখলে নেন। বিষয়টি নির্বাচন কর্মকর্তাসহ সংশ্লিষ্টদের বারবার জানিয়েও সুরাহা না পাওয়ায় ভোট বর্জন করার ঘোষণা দেন তিনি।