আনোয়ারায় দশ হাজার শীতার্তের মাঝে উষ্ণতা ছড়ালেন বাবু পরিবার


আনোয়ারা প্রতিনিধি: আনোয়ারায় ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি, ইউনাইটেড কমার্সিয়াল ব্যাংকের ইসি চেয়ারম্যান আনিসুজ্জামান চৌধুরী রনি ও ব্যাংকের পরিচালক আসিফুজ্জামান চৌধুরী জিমির পক্ষ থেকে অসহায় শীতার্তদের মাঝে ১০ হাজার শীতবস্ত্র বিতরণ করেছেন আনিসুজ্জামান চৌধুরী রণির একান্ত সচিব ও চট্টগ্রাম দক্ষিণ জেলা যুব লীগ এর যুগ্ম সাধারণ সম্পাদক বোরহান উদ্দিন চৌধুরী মুরাদ।

শনিবার (১৫ জানুয়ারি) বিকাল ২ টায় উপজেলার বারখাইন ইউনিয়নের শিলাইগড়া গ্রামে এসব শীতকালীন কম্বল বিতরণ করেন।

এসময় উপস্থিত ছিলেন আওয়ামীলীগ, যুবলীগ, শ্রমিক লীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের নেতাকর্মী।

এ সময় বোরহান উদ্দিন চৌধুরী মুরাদ বলেন, আমার রাজনৈতিক অভিভাবক প্রয়াত আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য আখতারুজ্জামান চৌধুরী বাবুর আত্মার শান্তি কামনা ও সমাজের প্রতি দায়বদ্ধতার অংশ হিসেবে আমি বিভিন্ন সময় বিভিন্ন কার্যক্রমে অংশ নিয়েছি। আনোয়ারার অভিভাবক ভূমি মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ আপনাদের পাশে রয়েছে। সবশেষে সবার কাছে আমরা বাবু পরিবার ও আমার জন্য দোয়া কামনা করি।


আরও পড়ুন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.