সিনহা হত্যা মামলার রায় ৩১ জানুয়ারি


সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলার রায় ঘোষণার জন্য দিন ধার্য করেছেন আদালত। ৩১ জানুয়ারি কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. ইসমাঈল এ মামলার রায় ঘোষণা করবেন।

বুধবার (১২ জানুয়ারি) রাষ্ট্র ও আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে বিচারক রায়ের এই তারিখ ঠিক করেন বলে জানান আদালতের পাবলিক প্রসিকিউটর ফরিদুল আলম।

এর আগে গতকাল মঙ্গলবার কক্সবাজার জেলা ও দায়রা জজ মুহাম্মদ ইসমাইলের আদালতে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এ যুক্তিতর্ক চলে।

গত বছরের ৩১ জুলাই রাতে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কে টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান।


আরও পড়ুন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.