কর্নেলহাটে ফার্নিচার দোকানে আগুন, নিহত ২


চট্টগ্রামের আকবর শাহ থানার কর্নেল হাট এলাকায় ফার্নিচারের দোকানে আগুন লেগেছে।

সোমবার (১০ জানুয়ারি) বিকেল ৩টা ৫০ মিনিটে কর্নেল জোন্স সড়কে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় ২ জন নিহত এবং ছয়জন আহত হয়েছেন।

আগ্রাবাদ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার নিউটন দাস জানিয়েছেন, কর্নেলহাট এলাকায় ফার্নিচারের দোকানে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের ১০টি গাড়ি আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। আগুনের সূত্রপাত এখনও জানা যায়নি।

আগুন নিয়ন্ত্রণে আগ্রাবাদ ফায়ার স্টেশনের ৫টি, কুমিরা ফায়ার স্টেশনের ২টি ও বন্দর ফায়ার স্টেশনের ২টি গাড়ি কাজ করছে। পরে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছেন তিনি।


আরও পড়ুন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.