আনোয়ারায় হার্ট অ্যাটাকে ইউপি সদস্য প্রার্থীর মৃত্যু
আনোয়ারা প্রতিনিধি: চট্টগ্রামের আনোয়ারায় ভোটের আগের রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে আজিজুল হক বাবুল (৫০) নামের এক ইউপি সদস্য প্রার্থীর।
মঙ্গলবার (৪ ডিসেম্বর) রাত ১০টা ৩০মিনিটের দিকে বটতলী ইউনিয়নের পূর্ব বরৈয়া নিজ বাসস্থানে হৃদরোগে আক্রান্ত হন তিনি। পরে হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয় বলে নিশ্চিত করে তার পরিবার।
নিহত বাবুল উপজেলার ৪নং বটতলী ইউনিয়ন পরিষদ নির্বাচনে এবারের ৮নম্বর ওয়ার্ডের তালা প্রতীকের ইউপি সদস্য প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বীতা করছিলেন। তিনি উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সদস্য ছিলেন।
নিহত বাবুল এর চাচাতো ভাই মুহাম্মদ এহসান বলেন, আজিজুল হক ৮ নম্বর ওয়ার্ডে তালা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন। ভোটের মাঠে প্রচার-প্রচারণায় সরব ছিলেন তিনি। তবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার আগের রাতে তাঁর মৃত্যু হওয়ায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এ দিকে সকাল ৮টা থেকে ওই কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়েছে।
প্রার্থীর মৃত্যুর পর ওই ওয়ার্ডে নির্বাচন হবে কিনা জানতে চাইলে বটতলীর রিটার্নিং কর্মকর্তা ডাঃ দেলোয়ার হোসাইন বলেন, বটতলী ৮নং ওয়ার্ড এর এক প্রার্থীর মৃত্যু খবর শুনেছি। তবে ওই ওয়ার্ডে ভোট চলবে।