পোস্টার-ব্যানারে ছেয়ে গেছে আনোয়ারার জনপথ


আনোয়ারা প্রতিনিধি: আগামী ৫ জানুয়ারি পঞ্চম ধাপে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার ১০টি ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। আর মাত্র ২দিন বাকি।

এই নির্বাচনকে সামনে রেখে আনোয়ারা উপজেলার গ্রাম, হাট-বাজার, মোড়সহ বিভিন্ন স্থানে প্রার্থীদের পোস্টারে ভরে গেছে। যে দিকেই তাকানো যায়, সেদিকেই কেবল নির্বাচনী প্রচারণার পোস্টার। পাশাপাশি রয়েছে বিভিন্ন ডিজিটাল ব্যানার ও ফেস্টুন।

উপজেলায় চেয়ারম্যান পদে ২২ জন সংরক্ষিত মহিলা আসনে ৯২ জন ও সাধারণ সদস্য পদে ৩৮২ জন প্রতিদ্বন্দ্বি প্রার্থী নির্বাচনে লড়াইয়ে নেমেছেন। এরমধ্যে বৈরাগ ইউনিয়নে সংরক্ষিত মহিলা আসনে ১১জন ও সাধারণ সদস্য পদে ৪৩। বারশত ইউনিয়নে চেয়ারম্যান পদে ২ জন, সংরক্ষিত মহিলা আসনে ১০জন ও সাধারণ সদস্য পদে ৪০। রায়পুর ইউনিয়নে চেয়ারম্যান পদে ৫ জন, সংরক্ষিত মহিলা আসনে ১০জন ও সাধারণ সদস্য পদে ৩৭। বটতলী ইউনিয়নে চেয়ারম্যান পদে ২ জন, সংরক্ষিত মহিলা আসনে ৯ জন ও সাধারণ সদস্য পদে ৪২। বরুমচড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে ৩জন, সংরক্ষিত মহিলা আসনে ৬ জন ও সাধারণ সদস্য পদে ৩৬ জন । বারখাইন ইউনিয়নে সংরক্ষিত মহিলা আসনে ১১জন ও সাধারণ সদস্য পদে ৪২জন। আনোয়ারা সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে ৩ জন, সংরক্ষিত মহিলা আসনে ৯ জন ও সাধারণ সদস্য পদে ৩১জন। চাতরী ইউনিয়নে সংরক্ষিত মহিলা আসনে ৮ জন ও সাধারণ সদস্য পদে ৩৭জন।পরৈকোড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে ৪ জন, সংরক্ষিত মহিলা আসনে ৯জন ও সাধারণ সদস্য পদে ২৯ জন। হাইলধর ইউনিয়নে চেয়ারম্যান পদে ৩ জন, সংরক্ষিত মহিলা আসনে ৯জন ও সাধারণ সদস্য পদে ৪৪ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন।

পাড়া মহল্লায় চলছে ভোট প্রার্থনা। এবার ভোটারবৃন্দ সৎ ও ভালো প্রার্থী দেখে ভোট দেবে এমনটাই বলছেন তারা। তবে তারা নির্বিঘ্নে ভোট কেন্দ্রে যেতে পারবেন কিনা তা নিয়েও শংকা প্রকাশ করছেন। এ ব্যাপারে ভোটারবৃন্দ প্রশাসন ও আইনপ্রয়োগকারি সংস্থার হস্তক্ষেপ কামনা করেন। অনেক স্বতন্ত্র প্রার্থীর অভিযোগ তাদের প্রচারণা ও পোষ্টার লাগাতে বাধাগ্রস্থ্য করা হচ্ছে।

উপজেলা নির্বাচন অফিসার সাইয়েদ মোঃ আনোয়ার খালেদ বলেন, আগামী ৫ জানুয়ারি উপজেলার ১০ ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। কয়েকটি ইউনিয়ন থেকে প্রচারণা বাঁধা, পোষ্টার ছিঁড়া , হামলার অভিযোগ এসেছে এই বিষয়ে আমরা সুষ্ঠু তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

উল্লেখ্য, তিন ইউনিয়নে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হয়, তাঁরা হলেন বৈরাগ ইউনিয়নে নোয়াব আলী, চাতরী ইউনিয়নে আফতাব উদ্দিন চৌধুরী সোহেল, বারখাইন ইউনিয়নে হাসনাইন জলিল চৌধুরী শাকিল।


আরও পড়ুন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.