আনোয়ারায় চলছে ২ দিন ব্যাপী বিজ্ঞান প্রযুক্তি ও বিজ্ঞান মেলা


আনোয়ারা প্রতিনিধি: আনোয়ারা উপজেলা পরিষদ মাঠে ২ দিন ব্যাপী বিজ্ঞান প্রযুক্তি ও বিজ্ঞান মেলা শুরু হয়েছে। মেলায় কলেজ, মাদ্রাসা ও মাধ্যমিক – বিদ্যালয়সহ ২৩ টি শিক্ষা প্রতিষ্ঠান অংশ গ্রহন করেছেন। এদিকে বুধবার সকাল ১০ টায় উপজেলা নির্বাহী অফিসার শেখ জোবায়ের আহমেদের সভাপতিত্বে উপজেলা চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরীর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন করেছেন। উক্ত মেলা শেষ হবে বৃহস্পতিবার বিকাল ৪ টায়।

জানা গেছে, মেলায় অংশ নেওয়া প্রতিষ্ঠান গুলোর মধ্যে প্রথম, ২য় ও ৩য় স্থান অধিকার করা প্রতিষ্ঠানকে পুরষ্কৃত করা হবে। মেলায় কোমলমতি ছোট ছোট ছেলেমেয়রো নতুন প্রযুক্তি আবিষ্কারের বিষয় দর্শকদের বুঝাতে দেখা যাচ্ছে।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ ফেরদৌস হোসেন, আনোয়ারা থানার অফিসার ইনচার্জ এস এম দিদারুল ইসলাম।

এই বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ ফেরদৌস হোসেন বলেন, বিজ্ঞান সপ্তাহ উৎসব মুখর ওআনন্দ ঘনভাবে পরিবেশে প্রতিযোগিতা মুলক ভাবে অনুষ্ঠানে আমাদের মূল লক্ষ্য ছিলো। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীরা এবারের মেলায় দর্শক হিসেবে এসেছে । বিজ্ঞান ও ইন্টারনেট সম্পর্কে তাঁরা বিভিন্ন জ্ঞান আহরণ করছে। এই মেলার মাধ্যমে শিশু কিশোররা বিভিন্ন সামাজিক অবক্ষয় থেকে নিজেকে সুন্দর ভাবে গড়ে তোলার অনুপ্রেরণা লাভ করবে ।


আরও পড়ুন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.