কর্ণফুলীর জাহাঙ্গীর হত্যা মামলার আসামি ঢাকা থেকে আটক


কে এম রাজীবঃ চট্টগ্রামের কর্ণফুলী থানাধীন মোঃ জাহাঙ্গীর আলমকে কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে হত্যায় দায়ের করা মামলার ১নং আসামি মোঃ রুবেল প্রঃ কাট্টা রুবেল (২৩) ও ২নং আসামি মোঃ ইয়াসিন (২৫) কে আটক করেছে কর্ণফুলী থানা পুলিশ ও  র‍্যাব-৭। মঙ্গলবার (২১ ডিসেম্বর) দুপুর পৌনে ২টায় ঢাকার কমলাপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আসামি রুবেল ও ইয়াসিন চরলক্ষ্যা ১নং ওয়ার্ডের গফুর মেম্বারের বাড়ির মোঃ নাছির উদ্দিনের ছেলে এবং রুবেল ও ইয়াসিন তারা দুজন আপন ভাই। বিষয়টি নিশ্চিত করেন কর্ণফুলী থানার এসআই মোঃ বেলায়েত হোসেন।

জানা যায়, গত ১০ ডিসেম্বর রাত পৌনে ১১টার দিকে কর্ণফুলী থানাধীন চরপাথরঘাটা ইউনিয়নের খোয়াজ নগর গ্রাম এলাকায় হল ২১ কমিউনিটি সেন্টার সংলগ্ন আজিম হাকিম স্কুল এন্ড কলেজের সামন সিএনজি অটোরিকশা ভাড়া নিয়ে অটোরিকশা চালক ইয়াছিনের সঙ্গে নিহত জাহাঙ্গীরের ভাই কায়সারের সাথে ঝগড়া হয়। এ সময় কিশোর গ্যাংয়ের নেতা রুবেল ঘটনাস্থলে আসলে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে রুবেল জাহাঙ্গীরের পেটে ছুরিকাঘাত করলে সে গুরুতর আহত হয়। আহত অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে গত ১৮ ডিসেম্বর বিকাল ৫টার দিকে চমেকের আইসিউতে চিকিৎসাধীন অবস্থায় জাহাঙ্গীরের মৃত্যু হয়। এবিষয়ে কর্ণফুলী থানায় নিহত জাহাঙ্গীরের স্ত্রী নুরতাজ বেগম বাদি হয়ে ১০ জনকে আসামী করে একটি মামলা দায়ের করেন। ঘটনার পর থেকে জড়িতদের গ্রেপ্তারে অভিযানে নামে পুলিশ।

পরবর্তীতে গোপন সংবাদের ভিত্তিতে ২১ ডিসেম্বর মঙ্গলবার কর্ণফুলী থানার একটি চৌকস দল এসআই মোঃ বেলায়েত হোসেনের নেতৃত্বে, এসআই মোঃ আলমগীর, এএসআই মোঃ মনির হোসেন ও র‍্যাব-৭ এর সঙ্গীয় ফোর্স সহ দুপুর পৌনে ২টায় ঢাকার কমলাপুর এলাকায় অভিযান পরিচালনা করে রুবেল ও ইয়াসিনকে গ্রেপ্তার করে এবং অন্যান্য আসামিদের গ্রেপ্তার অভিযান অব্যাহত রয়েছে বলে জানান পুলিশ। বর্তমানে আসামিদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করণে বাদীর পক্ষে মামলাটি বিনা খরচে আইনি লড়াইয়ে লড়ছেন এডভোকেট আনোয়ার হোসেন।


আরও পড়ুন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.