বাকলিয়ায় শীতবস্ত্র বিতরণে খাজা গরীবে নেওয়াজ মঈনুদ্দীন চিশতী ফাউন্ডেশন
কে এম রাজীবঃ চট্টগ্রামে খাজা গরীবে নেওয়াজ মঈনুদ্দীন চিশতী (রাঃ) ফাউন্ডেশনের উদ্যােগে অসহায় এবং শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করছেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান নগরীর পশ্চিম বাকলিয়া ১৭নং ওয়ার্ড আওয়ামী লীগের আহবায়ক আলহাজ্জ্ব মোঃ ইউনুস কোম্পানি। রোববার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় বাকলিয়া থানাধীন রাহাত্তারপোল বড় কবরস্থান এলাকায় ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতার তত্তাবধানে ও মোনাজাত পরিচালনার মাধ্যমে এ শীতবস্ত্র বিতরণ কার্যক্রম পরিচালিত হয়।
এতে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক, পশ্চিম বাকলিয়া ১৭নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্জ্ব মোঃ শহিদুল আলম, সংরক্ষিত নারী কাউন্সিলর শাহীন আক্তার রোজী, ওয়ার্ড আওয়ামী লীগের আহবায়ক কমিটির সদস্য আবদুল জব্বার, প্রফেসর সোলেমান রাজু, প্রফেসর মোঃ ইলিয়াস, মোঃ ইকবাল হোসেন, মোঃ সাগর আলী, ১নং ইউনিট আওয়ামী লীগের সভাপতি মোঃ সেলিম মিয়া, ২নং ইউনিটের সাধারণ সম্পাদক মোট হারুন ৩নং ইউনিটের সভাপতি সারোয়ার আলম ভূঁইয়া, সহসভাপতি এবাদুল হক বাহাদুর, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম রানা সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন।
এ সময় উপস্থিত অতিথিরা বলেন, আমরা প্রায়ই আমাদের চারপাশে পক্ষাঘাতগ্রস্ত অসহায় মানুষ দেখে থাকি। আমাদের সকলের যার যার সামর্থ্য অনুযায়ী অসহায় শীতার্ত মানুষের কল্যানে এগিয়ে আসা উচিৎ, আর তা বিবেচনায় রেখেই আজ খাজা গরীবে নেওয়াজ ফাউন্ডেশনের উদ্যােগে এই শীতবস্ত্র বিতরণ কার্যক্রম কর্মসূচি পরিচালনা করা হচ্ছে। প্রকৃতপক্ষে, সবারই উচিৎ দেশের প্রতিটি এলাকায় অসহায় মানুষের পাশে দাঁড়ানো। তিনি আরও বলেন, এই তীব্র শীতে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ একটি মহৎ কাজ। মানব সেবায় মহান ব্রত নিয়ে সমাজের অসহায় ও শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো আমাদের সকলের নৈতিক ও সামাজিক দায়িত্ব।