মহান বিজয় দিবসে বাংলাদেশ সরকারী কর্মচারী সমিতির আলোচনা সভা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদকঃ স্বাধীনতার সুবর্ণজয়ন্তী মুজিব শতবর্ষ ও মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ ১৬-২০ গ্রেড সরকারী কর্মচারী সমিতি চট্টগ্রাম বিভাগীয় জেলা শাখার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) সকাল ১০টায় আদালত ভবনস্থ কার্যালয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি মোঃ শরিফ উল্লাহর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ আবদুল খালেক হাওলাদারের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় মহান বিজয়ের সুবর্ণজয়ন্তীর তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন সমিতির কার্যকরী সভাপতি নুর মোহাম্মদ, সহ-সভাপতি মোঃ মুছা, জিয়াউল অলম ঠাকুর, যুগ্ম সম্পাদক মোঃ শাহজাহান, সাংগঠনিক সম্পাদক এম.এ হাসান, মোহাম্মদ ইরাক, দপ্তর সম্পাদক মোঃ আলী রেজা, সহ-অর্থ সম্পাদক মোঃ ওসমান গণি, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক কাজী আবদুল নুর, প্রচার সম্পাদক মোঃ ওমর ফারুক, মোঃ ইমাম হোসেন ইমন, সদস্য মোঃ সাবের, মোঃ নাছির, মতিলাল দত্ত ও জালাল আহমদ। আলোচনা সভা শেষে আদালত ভবন থেকে র্যালি চট্টগ্রাম কেন্দ্রীয় শহিদ মিনারে ফুল দিয়ে মহান মুক্তিযুদ্ধে বীর শহীদদেও প্রতি শ্রদ্ধা জানান সংগঠনের নেতৃবৃন্দরা।