মহান বিজয় দিবস উপলক্ষে পশ্চিম বাকলিয়ায় আলোচনা সভা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদকঃ স্বাধীনতার সূবর্ণজয়ন্তী ও মহান বিজয় দিবস ১৬ ডিসেম্বর ২০২১ যথাযোগ্য মর্যাদায় পালনের মধ্যে দিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। পশ্চিম বাকলিয়া ১৭ নং ওয়ার্ড আওয়ামী লীগ। বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যা ৭টায় নগরীর বাকলিয়া থানাধীন বড় কবরস্থান এলাকায় পশ্চিম বাকলিয়া ১৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের পক্ষে আলোচনা সভার আয়োজন করেন ওয়ার্ড আহবায়ক আলহাজ্জ্ব মোঃ ইউনুস কোম্পানি।
আলোচনা সভায় বক্তারা বলেন, মুক্তিযুুদ্ধ শুধু আমাদের বিজয়ের ইতিহাস নয়, আমাদের দেশপ্রেমের অনুপ্রেরণা যোগায় এবং আমাদেরকে উজ্জীবিত করে। দেশ বিনির্মাণের জন্য দরকার আমাদের সর্বোচ্চ ত্যাগ দিয়ে স্ব স্ব অবস্থান থেকে কাজ করা। বক্তারা আরও বলেন, মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস আমাদের জানতে হবে। মুক্তিযুদ্ধের চেতনা ও বঙ্গবন্ধুর আদর্শকে বুকে ধারন করে কাজ করতে হবে। আমরা এখন আর তলাবিহিন ঝুঁড়ি নই। উন্নয়নে আমরা এখন এশিয়ার রোল মডেল। এসময় অন্যান্য বক্তারা আরও বলেন, আওয়ামী লীগের ভিতরে আরো একটি আওয়ামী লীগ। এ আওয়ামী লীগ ধ্বংস করার আওয়ামী লীগ। এরা খন্দকার মোশতাকের দল। মোশাতাকের এখনো ক্ষয় হয়নি। এ দেশ ধ্বংস করার জন্য বিএনপি রাজাকার আলবদরদের দিয়ে
সৃষ্টি বিএনপি গঠন করেছিলো। নগরীতে কিছু কিছু ওয়ার্ডে আওয়ামী লীগকে ধ্বংস করার জন্য আরেকটি আওয়ামী লীগ সৃষ্টি হয়েছে আমরা তা হতে দেবোনা। এসময় পশ্চিম বাকলিয়া ১৭নং ওয়ার্ডে চারজন আহবায়ক এক না হয় ততক্ষণ ওয়ার্ড কমিটি গঠনে সম্মেলন না করার আহবান জানান নেতৃবৃন্দরা।
ওয়ার্ড আহবায়ক আলহাজ্জ্ব মোঃ ইউনুস কোম্পানির সভাপতিত্বে, ওয়ার্ড সদস্য এড. নাজিম উদ্দিন পাশার সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, মুক্তিযোদ্ধা মোজ্জাফর আহমদ, বাকলিয়া থানা কমিটির সদস্য অভিজিৎ চক্রবর্তী, ওয়ার্ড সদস্য আবদুল জব্বার, সোলোমান রাজু, ইকবাল, সাগর আলী, ১নং ইউনিটের সভাপতি সেলিম মিয়া, ২নং ইউনিটের সাধারণ সম্পাদক মোঃ জিয়া, ৩নং ইউনিটের সভাপতি সারোয়ার আলম ভূঁইয়া, সহসভাপতি এবাদুল হক বাহাদুর, মাসুদুজ্জামান মামুন, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম রানা , সহ সাধারণ সম্পাদক এম ইলিয়াস চৌধুরী ও মোট জামাল উদ্দিন । উপস্থিত ছিলেন, ওয়ার্ড, ইউনিটের আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগ ও মহিলা আওয়ামী লীগের নেতৃবৃন্দরা।