মহান বিজয় দিবসে পুলিশ বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও প্রীতিভোজ সিএমপি’র
নিজস্ব প্রতিবেদকঃ স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মহান বিজয় দিবস উপলক্ষে পুলিশ বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও প্রীতিভোজ অনুষ্ঠানে আয়োজন করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) নগরীর দামপাড়া পুলিশ লাইন্স সদর দফতরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, চট্টগ্রাম মহানগর ইউনিট কমান্ড এর কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোজাফফর আহমেদ। এসময় সিএমপি কমিশনার অংশগ্রহণকারী ৩৭ টি পুলিশ বীর মুক্তিযোদ্ধাদের পরিবারের হাতে শুভেচ্ছা উপহারসামগ্রী তুলে দেন ও অনুষ্ঠান শেষে প্রীতিভোজে অংশগ্রহণ করেন।
সংবর্ধনা ও প্রীতিভোজ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) শ্যামল কুমার নাথ, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) মোঃ শামসুল আলম, অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) সানা শামীনুর রহমান, উপ-পুলিশ কমিশনার (সদর) মোঃ আমির জাফর সহ পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও পুলিশ বীর মুক্তিযোদ্ধাবৃন্দ।